Saturday, April 4, 2026

ট্রেন বাতিলে বাড়ছে বিক্ষো.ভ, উদ্বি.গ্ন মুখের ভিড় হাওড়া ও শালিমারে

Date:

Share post:

স্বজনহারার কান্নায় ভিজেছে বালেশ্বর (Balasore)। পুরী তীর্থ দর্শনে যাওয়ার পথ বন্ধ, ফিরে যেতে হয়েছে হতাশ মুখে। কত মানুষের মৃত্যু , কতজন আহত একরাশ প্রশ্নের মুখে দাঁড়িয়ে হাওড়া ও শালিমার স্টেশন(Howrah and Shalimar Station)। কেউ চিকিৎসা করাতে যাচ্ছিলেন, কেউবা পরিবারের সঙ্গে দারুন সময় উপভোগ করতে বেড়াতে যাওয়ার প্ল্যানিং করেছিলেন। একটা দুর্ঘটনায় বদলে গেছে পুরো ছবি। কারও বাবা, কারও সন্তান, কারও বা স্ত্রী ছিলেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে। সারা রাত দুচোখের পাতা এক করেননি কেউই। কারোর আবার জরুরী চিকিৎসা করতে যাওয়ার ছিল, কিন্তু ট্রেন বাতিলের জেরে সবটাই বিশ বাঁও জলে । শুক্রবার সন্ধ্যার পর থেকে ঘড়ির কাঁটার সঙ্গে লাফিয়ে লাফিয়ে উদ্বেগ বেড়েছে । একই ছবি শনিবার সকালেও।

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার (Coromandel Express derailed)খবর ছড়িয়ে পড়তে তড়িঘড়ি রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ পর্যবেক্ষক টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে। গতকাল থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে রেলের তরফ থেকে সমস্যার মধ্যে পড়া যাত্রীদের জন্য কোনও বিকল্প পথ খোঁজা হয়নি বলে উঠছে অভিযোগ। হাওড়া এবং শালিমারে ভিড় রয়েছে পরিযায়ী শ্রমিকদেরও। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ প্রতিদিন হাওড়া থেকে ট্রেনে করে দক্ষিণে যান। মূলত বাংলা থেকে দক্ষিণে যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন। কিন্তু একের পর এক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। বাংলাদেশ থেকে আসা বহু মানুষ হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে দক্ষিণে চিকিৎসা করাতে যান। গতকাল সারারাত স্টেশনেই কাটাতে হয়েছে তাঁদের, বিকল্প ব্যবস্থা এখনও হয়নি। রেল সূত্রে খবর কিছু ট্রেন ঘুরপথে চালানোর চেষ্টা হচ্ছে , পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হয়েছে। কিন্তু দুর্ঘটনার জেরে এই রুটের প্রায় সমস্ত ট্রেনই বাতিল হয়ে গিয়েছে । স্টেশনে অপেক্ষারত যাত্রীরা বলছেন রেলের তরফ থেকে স্পষ্টভাবে কিছুই জানানো হচ্ছে না এবং অসহযোগিতার অভিযোগ আনছেন তাঁরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...