Wednesday, June 24, 2026

দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরে কী বললেন রাহানে?

Date:

Share post:

৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। আর এই ম‍্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর এই ম‍্যাচের ম‍্যাধমে দীর্ঘ প্রায় ১৮-১৯ মাস পর ভারতীয় দলে ফিরে আসছেন অজিঙ্কে রাহানে। আইপিএল-এ ভালো খেলার সুবাদে ভারতীয় দলে ক‍ামব‍্যাক হয় রাহানে। দীর্ঘদিন পর ভারতীয় দলের হয়ে নামতে চলেছেন। তবে এখন অতীতের কথা মনে করতে চাইছেন না রাহানে। বরং আগামীতেই ফোকাসড তিনি। এদিন এমনটাই জানালেন জিঙ্কস।

এই নিয়ে রাহানে বলেন,”আমি প্রায় ১৮-১৯ মাস পর ভারতীয় দলে ফিরে এসেছি। এখন ভালো বা খারাপ যাই হোক না কেন আমি পুরনো কোনও কথা মনে করতে চাই না। আমি এখন সবকিছুই নতুনভাবে শুরু করতে চাই। এছাড়া আমার যা যা করা দরকার আমি তাই করব। আমি আইপিএলে ব্যক্তিগতভাবে সিএসকের হয়ে খেলাটা উপভোগ করেছি। কারণ এর আগের মরশুমেও আইপিএলে ভালো ব্যাটিং করেছি। আমার ঘরোয়া মরশুম খুবই ভাল ছিল। নিজের সেরাটা দিয়ে গিয়েছি। তাই ভারতীয় দলে ফিরে আসা আমার কাছে একটা আবেগপূর্ণ বিষয়।”

এর পাশাপাশি রাহানে আরও বলেন,”আইপিএল এবং রঞ্জি ট্রফিতে যে মানসিকতা নিয়ে খেলেছি, সেই একই মানসিকতা নিয়ে ফাইনালেও ব্যাট করতে চাই। টি-২০ না টেস্ট খেলছি সেই ফর্ম‍্যাট নিয়ে ভাবতে চাই না। এখন যেভাবে ব্যাট করছি সেটাই ভাল। সব জটিল করে লাভ নেই। যত সহজ থাকবে তত ভাল।”

আরও পড়ুন:বাগানের বড় খবর, মোহনবাগান নিয়ে মুখ খুললেন অজি বিশ্বকাপার কামিন্স

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...