Friday, April 3, 2026

রিয়াল ছাড়ছেন বেঞ্জিমা, জানান হলো ক্লাবের পক্ষ থেকে

Date:

Share post:

রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন করিম বেঞ্জিমা। দীর্ঘ ১৪ বছরের সম্পর্কে ছেদ পরতে চলেছে বেঞ্জিমার। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। এ মরশুমে বেঞ্জিমার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রিয়ালের। রিয়ালের সঙ্গে নতুন করে আর চুক্তিতে সই করতে রাজি হননি তিনি।

২০০৯-এ ২১ বছর বয়সে রিয়ালে যোগ দিয়েছিলেন বেঞ্জিমা। রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। এছাড়াও ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৪টি লা লিগা, ৩টি কিংস কাপ এবং ৪টি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন বেঞ্জিমা। গতবছর ব্যালন ডি অর পুরস্কার পেয়েছে তিনি। পাশাপাশি উয়েফার বর্ষসেরা ফুটবলারও হয়েছেন। রিয়ালের হয়ে ৬৪৭টি ম্যাচ খেলেছেন বেঞ্জিমা। গোল করেছেন ৩৫৩টি, যা রোনাল্ডোর পরেই দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া লা লিগা এবং ইউরোপিয়ান কাপেও ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেঞ্জিমা।

রিয়াল ছাড়লেও, কোন ক্লাবে বেঞ্জিমা যোগ দিচ্ছেন, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, মেসির সঙ্গে আল-হিলালে যোগ দিতে পারেন তিনি।

আরও পড়ুন:WTC ফাইনালের আগে জোর ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন হ্যাজেলউড

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...