Friday, March 27, 2026

দলবদলের বাজারে জোর ধাক্কা ইস্টবেঙ্গলের

Date:

Share post:

দলবদলের বাজারে ধাক্কা পেল ইস্টবেঙ্গল এফসি। সূত্রের খবর, স্লাভকো ডামজানোভিচকে এবার সই করাতে চলেছে বেঙ্গালুরু এফসি। নতুন মরশুমে কোন বিদেশিদের সই করাবে, এই নিয়ে জল্পনা রয়েছে। জানা যাচ্ছিল, মোহনবাগানের হয়ে খেলা এই ডিফেন্ডারকে নিতে ঝাঁপিয়েছিল লাল-হলুদ ক্লাব। ভালো প্রস্তাবও দিয়েছিল ইস্টবেঙ্গল। গত মরশুমে মোহনবাগানের হয়ে খেললেও তাঁকে এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুয়ান ফেরান্দো।

গত মরশুমের ব্যর্থতার কথা মাথায় রেখেই ভালো মানের বিদেশি ডিফেন্ডার সই করাতে চেয়েছিল ইস্টবেঙ্গল। তবে লড়াইয়ে চলে আসে সুনীল ছেত্রীদের ক্লাব। সুপার কাপে ভালো খেলতে না পেরেই ইঙ্গিতপূর্ন পোস্ট করেন স্লাভকো। সেই সময়ই বোঝা গিয়েছিল, মোহনবাগান ছাড়তে চলেছেন তিনি। প্রসঙ্গত, এটিকে-মোহনবাগান জার্সি গায়ে শেষ মরশুমে বেশ ভালোই পারফর্ম করেছেন স্লাভকো। শুধু তাই নয়, গোল পেয়েছেন ডার্বিতেও। রক্ষণভাগে দলকে ভরসাও যুগিয়েছেন সমানভাবে।

স্লাভকো তাঁর ইন্সটাগ্রামে মোট ৮টি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে উল্লাসের মুহূর্ত। এছাড়াও সবুজ মেরুন জার্সি পড়ে, তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেছেন। আইএসএল ট্রফি জয়ের পর দলের গ্রুপ ছবিটিও পোস্ট করেন স্লাভকো। ট্রফি নিয়ে একসঙ্গে বসে থাকার ছবি ছাড়াও, মোহনবাগানের পতাকা নিয়ে হাসিমুখের মুহূর্তও তুলে ধরেন তিনি। সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘অ্যামেজিং সিজন। থ্যাঙ্ক ইউ ফর দ্যা সাপোর্ট।‘

এরপরেই শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গল কর্তারা ডামজানোভিচকে সই করাতে চাইছেন। তবে এই মরশুমে তিনি যে লাল-হলুদে আসছেন না তা মোটামুটি পরিষ্কার। যা খবর, বেঙ্গালুরু এফসিতে সই করতে চলেছেন স্লাভকো ডামজানোভিচ। বেঙ্গালুরু এফসির প্রস্তাব ও পরিকল্পনা পছন্দ হয়েছে স্লাভকোর। ফলে বেঙ্গালুরুতেই যেতে পারেন স্লাভকো।

আরও পড়ুন:শাস্তি বহাল, কেরালার আবেদন নাকচ করে দিল এআইএফএফ


 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...