Friday, April 3, 2026

বালেশ্বরের দু.র্ঘটনায় দায়ী মোদি সরকার! রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ফিরহাদের

Date:

Share post:

বালেশ্বরের (Baleshwar) ঘটনায় দায়ী একমাত্র মোদি সরকারই (Modi Govt)। যাত্রী সুরক্ষা (Passengers Safety) নিয়ে ছেলেখেলা হচ্ছে। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পিছনে বিজেপিকেই (BJP) একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি রেলের নিরাপত্তা বা সেফটি ব্যবস্থার গাফিলতিকেও কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মন্ত্রী। ফিরহাদের অভিযোগ, এখন শুধু উপরেই চকচকে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর ভিতরে মানুষকে মেরে দেওয়ার খেলা চলছে। শনিবারই দুর্ঘটনায় আহতদের স্পেশ্যাল ট্রেনে (Special Train) কলকাতায় নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী। আর সেখান থেকেই কেন্দ্র ও মোদি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ করেন ফিরহাদ।

ফিরহাদ আরও বলেন, একসময় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই রেল বাজেট হত। আলাদা করে যাত্রী সুরক্ষা সহ একাধিক বিষয় নিয়ে ভাবনাচিন্তা করা হত। কিন্তু এখন আর হয় না। আর এই সবকিছুর জন্য দায়ি একমাত্র মোদি সরকার। তবে এদিন ফিরহাদ বারবার মনে করিয়ে দেন, রেলকে অবহেলা করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার বন্দে ভারত করে উচ্ছ্বসিত হয়ে উঠছে।

মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে ঘটনাস্থলে গিয়েছেন। এখন রাজনীতি করার সময় নয়। দুর্ঘটনাগ্রস্থ মানুষকে উদ্ধার করা, চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করে তোলাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। এর জন্য ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশ দেবেন, আমরা সকলে এই বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে তৈরি বলে জানান ফিরহাদ। পাশাপাশি হাওড়া স্টেশনে আসা যাত্রীদের রাজ্যের তরফে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আহতদের ঠিকমতো বাড়িও ফিরিয়ে দিয়ে আসছে।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...