Friday, April 3, 2026

মানবিক সেহবাগ, বালেশ্বরের ট্রেন দু.র্ঘটনায় অভিভাবকহারাদের পাশে বীরু

Date:

Share post:

বড় পদক্ষেপ নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরন্দ্র সেহবাগ। ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের সন্তানকে নিজের স্কুলে নিখরচায় শিক্ষা দেওয়ার প্রস্তাব দিলেন তিনি। শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় ৩০০ জনের। এই দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ।

এই ঘটনার পর সেহবাগ টুইটারে একটি ছবি পোস্ট করে লেখেন,”এই ছবি অনেক দিন ধরে আমাদের তাড়া করে বেড়াবে। শোকের এই সময়ে সবার আগে যে কাজটা আমি করতে পারি তা হল, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের সন্তানদের দেখভাল করা। ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেমেয়ে যারা রয়েছে, তাদের সেহবাগ আন্তর্জাতিক স্কুলের বোর্ডিংয়ে নিখরচায় পড়াতে চাই।”

সেহবাগের এই পোস্টের পরই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেহবাগের এই আচরণের মুগ্ধ সাধারণ মানুষ থেকে ক্রিকেটপ্রেমীরা। অনেকেই কুর্নিশ করেছেন তাঁর এই প্রস্তাবকে।

আরও পড়ুন:রিয়াল ছাড়ছেন বেঞ্জিমা, জানান হলো ক্লাবের পক্ষ থেকে

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...