Tuesday, March 17, 2026

হাওড়ায় CPM-র মিছিলে সবুজ সংকেত! শর্তসাপেক্ষে অনুমতি দিল হাই কোর্ট

Date:

Share post:

প্রতিটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার অধিকার আছে। আর সেকারণেই সিপিএমকে (CPIM) হাওড়ায় (Howrah) মিছিলের অনুমতি দিয়ে এমনটাই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। এর আগে বামেদের সম্প্রীতি মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হাওড়া জেলা বামফ্রন্ট। এদিনই হাওড়ায় মিছিল করবে সিপিএম। তবে এই মিছিলের (Rally) জন্য আদালতের তরফে একগুচ্ছ শর্তও (Condition) দেওয়া হয়েছে।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, সোমবার বিকেল চারটে থেকে কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করবে সিপিএম। তবে মিছিলের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি। বিচারপতি মান্থা এদিন সাফ জানান, চওড়া বস্তি, মল্লিকফটক, ফজির বাজার, কাজিপাড়ার মতো বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা দিয়ে সিপিএমের সম্প্রীতি মিছিল যাওয়ার কথা। তাই সেখান দিয়ে মিছিল যাওয়ার সময় ভাবনাচিন্তা করে স্লোগান দিতে হবে। পাশাপাশি মিছিল থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করা যাবে না। এছাড়াও মিছিলে মাইক ব্যবহার করা যাবে না। তবে হাওড়া ময়দানের সভায় মাইক ব্যবহার করার অনুমতি দিয়েছে হাই কোর্ট।

হাওড়া সিপিএমের তরফে জানানো হয়েছে, হাওড়া কাজি পাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল ১৮ মে। পাশাপাশি সভার জন্যও আবেদন করা হয়। তবে পুলিশের তরফে গোয়েন্দা রিপোর্টের কথা উল্লেখ করে সেই আবেদন বাতিল করে দেওয়া হয়। তবে এদিন আদালতে রাজ্যের আইনজীবী বলেন, বেশ কিছু স্পর্শকাতর এলাকা দিয়ে মিছিল যাওয়ার কথা। পুলিশের তরফে সেই এলাকার বাইরে মিছিল করার আবেদন করা হয়েছে কারণ মিছিল থেকে কোনও ইন্ধন না দেওয়া হলেও বাইরে থেকে উস্কানি দিয়ে গোলমাল করার আশঙ্কা করা হয় রাজ্যের তরফে।

তবে পুলিশের তরফে আগেভাগেই জানানো হয়, স্পর্শকাতর এলাকায় মিছিলের অনুমতি দেওয়া যাবে না। আর এরপরই হাই কোর্টের দ্বারস্থ হয় হাওড়ার সিপিএম নেতৃত্ব। ওই মামলার পরিপ্রেক্ষিতেই শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...