Friday, June 26, 2026

দুর্ঘ*টনার রেশ কাটিয়ে ধীর গতিতে বালেশ্বরের রেললাইনে ফের শুরু যাত্রা

Date:

Share post:

দুর্ঘটনার পর রবিবার রাতেই পরীক্ষামূলকভাবে বালেশ্বরের রেলপথ দিয়ে গড়িয়েছে ট্রেনের চাকা। সোমবার সকাল থেকে ওই লাইনে যাত্রিবাহী ট্রেন চলতে শুরু করেছে।যদিও ওই রেলপথ দিয়ে ধীরগতিতে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে এগিয়েছে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। সোমবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। তবে রেললাইনের দুপাশে এখনও সবুজ কাপড়ে ঢাকা রয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি।

আরও পড়ুন:সামরিক আদালতেই হবে ইমরানের বিচার! স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে সিলমোহর পাক প্রতিরক্ষামন্ত্রীর


রেল সূত্রে জানানো হয়েছে, সোমবার হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, শালিমার-ভঞ্জপুর এক্সপ্রেস, বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয় শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে মালগাড়ির কামরার উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। এই দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও রবিবার ওড়িশা সরকার মৃতের সংখ্যা জানিয়েছে ২৭৫। দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর রবিবার রাত ১০টা ৪০ মিনিটে বালেশ্বরের ওই রেলপথে ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথমে ট্রেন চালানো হয় রাত ১২টা ৫ মিনিটে।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...