Sunday, May 31, 2026

সামরিক আদালতেই হবে ইমরানের বিচার! স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে সিলমোহর পাক প্রতিরক্ষামন্ত্রীর

Date:

Share post:

তবে কী সামরিক আদালতে (Military Court) বিচার হতে পারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Pak Prime Minister Imran Khan)? সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এমনই ইঙ্গিত দিয়েছিলেন। আর এবার সেই কথাতেই সিলমোহর দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khaja Asif)। তিনি সাফ জানিয়েছেন, সব দিক বিচার বিবেচনা করেই সেনা আদালতেই বিচার হবে ইমরান খানের। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চক্রান্ত করেছিলেন ইমরান এবং তিনি তা বাস্তবায়নও করেছেন। আমি যতটুকু বুঝি, এটি সামরিক আদালতের একটি মামলা।

উল্লেখ্য, আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। এরপরই দেশজুড়ে হিংসা ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে রানা সানাউল্লাহ বলেন, এই হিংসার পিছনে মূল ষড়যন্ত্রকারী ইমরান খান। দেশজুড়ে বিভিন্ন হামলার মূল পরিকল্পনাকারীও তিনি। পরে গ্রেফতার হয়ে জেলে যাওয়ার আগে থেকেই তিনি এসব পরিকল্পনা করেছিলেন। বর্তমান সরকারের কাছে ইমরান খানের বিরুদ্ধে সহিংসতার পরিকল্পনা করার প্রমাণ রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

বর্তমানে ইমরান খান জামিনে রয়েছেন। তবে তাঁর দলের নেতা-কর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চলছে। সেই সঙ্গে পিটিআই ছাড়ার হিড়িক রীতিমতো চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে মুখ খোলেন ইমরানও। পাক সেনাবাহিনীকে আক্রমণ করে ইমরান জানান, পাকিস্তানের সেনাবাহিনী চায় না তাঁর দল পাকিস্তানের সাধারণ নির্বাচনে জিতুক, বদলে তারা চায় দুর্বল সরকার। যারা শুধুমাত্র সেনার তাঁবেদারি করবে। পাশাপাশি ইমরানের অভিযোগ, এ বছর অক্টোবরে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়া উচিত। কিন্তু সেই নির্বাচনে তাঁর দলের প্রতিদ্বন্দ্বিতা রুখতে দলকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ ইমরানের।

 

ইমরানের অভিযোগ, সেনা ও সরকার চাইছে আমার দল যাতে নির্বাচনে জিততে না পারে তার ব্যবস্থা করতে। তা নিশ্চিত হলে তবেই ভোটের ঘোষণা করা হবে। পাশাপাশি বর্তমানে দেউলিয়া অবস্থা পাকিস্তানের। এই পরিস্থিতি মোকাবিলায় শক্তিশালী সরকার দরকার বলে মত ইমরানের। কিন্তু সেনার ষড়যন্ত্রে তা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ ইমরানের।

 

 

 

Related articles

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...