Friday, June 26, 2026

নিয়োগ মামলায় ধৃত সুজয় কৃষ্ণের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ!

Date:

Share post:

এ বার নিয়োগ মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করল ইডি। এমনকি, এই সমস্ত তথ্য ঘেঁটে ইতিমধ্যেই সুজয়ের সম্পর্কে বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে বলে দাবি করা হয়েছে ।

প্রসঙ্গত, নিয়োগ মামলায় গত ৩০ মে ‘সুজয় কৃষ্ণ’কে গ্রেফতার করেছিল ইডি। ইডির অভিযোগ, সুজয়ের সঙ্গে এক দিকে যেমন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিধায়ক মানিক ভট্টাচার্যের যোগ ছিল, তেমনই দুই বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষেরও আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল। ইডিকে সুজয় জেরায় জানান,, শান্তনু ব্যবসা শুরু করার সময় তাঁর স্ত্রীর সংস্থা থেকে মোটা টাকা দিয়ে সম্পত্তি কিনেছিলেন। আবার কুন্তলও ইডির কাছে স্বীকার করেছিলেন, ‘সুজয় কৃষ্ণ’র থেকে বড় অঙ্কের অর্থ সাহায্য নেওয়ার কথা। তবে কুন্তল একই সঙ্গে জানিয়েছিলেন, ওই টাকা তিনি ধার হিসাবে নিয়েছিলেন এবং পরে তা ফেরত দিয়ে দেন। এই সমস্ত তথ্য জানার পরই সুজয়ের আর্থিক লেনদেনে কড়া নজর দেয় ইডি।
ইতিমধ্যেই, ‘সুজয় কৃষ্ণ’র প্যানকার্ড এবং অন্যান্য তথ্যের সাহায্য নিয়ে বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে ইডি।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...