Friday, June 26, 2026

ওড়িশায় ফের লাইনচ্যুত ট্রেন, ক্ষতিগ্রস্ত একাধিক কামরা

Date:

Share post:

করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনো টাটকা। এরই মাঝে ফের রেল দুর্ঘটনা(train accident) ঘটলো ওড়িশায়। সোমবার ওড়িশার(Odisha) বাড়গড় জেলায় লাইনচ্যুত(derailed) হল একটি মালগাড়ি বেশ কয়েকটি কামরা। যদিও স্বস্তির বিষয় এটাই যে, এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর পূর্ব রেলওয়ে তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটি একটি বেসরকারী সিমেন্ট কারখানা দ্বারা পরিচালিত মালগাড়ি। কারখানা চত্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রেলের কোনো ভূমিকা নেই। রেলের তরফে বলা হয়েছে, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে ইঞ্জিন, ওয়াগন, ট্রেনের ট্র্যাক ইত্যাদির সম্পূর্ণ পরিকাঠামো শুধুমাত্র একটি বেসরকারি সংস্থার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। তবে এই দুর্ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটে নেই বলে জানানো হয়েছে।

উল্লেখ, সম্প্রতি ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। মর্মান্তিকই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বিভিন্ন রাজ্যে সরকারের তরফেও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...