Friday, June 26, 2026

পুরোনো ক্লাবেই ফিরতে চান মেসি, বললেন লিও’র বাবা জর্জ

Date:

Share post:

সদ‍্য পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপরই জল্পনা তুঙ্গে কোন ক্লাবে যোগ দিতে চলেছেন আর্জেন্তাই সুপারস্টার লিওনেল মেসি। আর এরই মাঝে মেসির ক্লাব ট্রান্সফার নিয়ে এল বড় আপডেট। জানা যাচ্ছে নিজের পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান লিও। বার্সার সঙ্গে কথাবার্তাও বলছেন মেসির বাবা জর্জ। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। সূত্রের খবর,আর্থিক সমস্যাই মূল বাধা। এদিন বার্সেলোনার সভাপতির বাড়িতে বৈঠক করেন জর্জ।

এরপর সাংবাদিকদের মেসির বাবা বলেন, “লিও বার্সেলোনাতে ফিরতে চায়। আমারও ভাল লাগবে ও বার্সেলোনায় ফিরলে। আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনা একটা বিকল্প তো বটেই। কিন্তু লিওর ভবিষ্যৎ কয়েক দিন পরেই জানা যাবে।”

এদিকে বার্সেলোনার পাশাপাশি সৌদির ক্লাব আল হিলালও বিরাট প্রস্তাব দিয়েছে লিওকে। এখন দেখার মেসি কোন ক্লাবে যোগ দেন। এদিকে শনিবারই পিএসজির হয়ে শেষ ম‍্যাচ খেলেন লিও। শেষ ম‍্যাচেও সমর্থকদের ব‍্যঙ্গের শিকার হন মেসি।

আরও পড়ুন:বিরাট হু.ঙ্কার, WTC ফাইনালের আগে প্রতিপক্ষকে নিয়ে মুখ খুললেন কোহলি

 

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...