Friday, June 26, 2026

সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধান! জলের উৎস নিয়ে কৌতূহল বিজ্ঞানীদের

Date:

Share post:

সৌরজগতের বাইরে এক নতুন গ্রহের সন্ধান মিলল। বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহটিতে জলের চিহ্ন (Water Sign) পাওয়া গিয়েছে। আর এই নতুন গ্রহটিই এখন বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে। সম্প্রতি নাসার (NASA) জেমস ওয়েব টেলিস্কোপ (James Web Telescope) এই গ্রহের একটি ছবি সামনে এনেছে। তার পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে গ্রহটি (Planet)।

নাসা জানিয়েছে, গ্রহটি আকারে অনেকটাই বড়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়েও এর আকার প্রায় ১০ গুণেরও বেশি। তবে প্রথমে এই গ্রহটি একটি অতি উষ্ণ গ্যাসীয় গ্রহ হিসেবে পরিচিতি ছিল। তবে বর্তমানে তাতে জলের উপস্থিতি পাওয়ার পরই শুরু হয়েছে জোর চর্চা। সৌরজগতের বাইরে পৃথিবী থেকে ৪০০ আলোকবর্ষ দূরে একটি গ্রহ খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। এই গ্রহের নাম দেয়া হয়েছে ডব্লিউএএসপি-১৮বি (WBUASP)। ২০০৯ সালে প্রথম গ্রহটির খোঁজ মিলেছিল। সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের ক্যামেরায় এই গ্রহের ছবি ধরা পড়েছে। বিজ্ঞানীরা জানান, এই গ্রহে প্রচুর জলীয় বাষ্প রয়েছে।

পাশাপাশি বিজ্ঞানীদের দাবি, এই গ্রহ নিজ নক্ষত্রের চার দিকে এক বার ঘুরে আসতে সময় নেয় মাত্র ২৩ ঘণ্টা অর্থাৎ, পৃথিবীর এক দিনের চেয়েও এই গ্রহের এক বছর খুব ছোট। ২৩ ঘণ্টাতেই এই গ্রহে ঘুরে যায় বছর। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই গ্রহের তাপমাত্রা ঘোরাফেরা করে ২৭০০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

তবে গ্রহের যে অংশ নক্ষত্রের উল্টো দিকে মুখ করে থাকে, সেখানে তাপমাত্রা নেমে যায় অনেকটাই নীচে। বিভিন্ন অংশে তাপমাত্রার ফারাক থাকে অন্তত ১০০০ ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা সত্ত্বেও জলের উপস্থিতি কীভাবে পাওয়া গেল, তা ভাবিয়েছে বিজ্ঞানীদের।

 

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...