Wednesday, June 17, 2026

ফের বদলি করা হল দময়ন্তী সেনকে, এবার কোন পদে!

Date:

Share post:

কলকাতা পুলিশ থেকে সরিয়ে রাজ্য পুলিশে পাঠানো হল IPS দময়ন্তী সেনকে (Damayanti Sen)। স্পেশাল কমিশনার (২) থেকে বদলি করে তাঁকে রাজ্য পুলিশের ADG ট্রেনিং পদে পাঠানো হল। এটি রুটিন বদলি বলে নবান্ন সূত্রে খবর।

কালিয়াগঞ্জ নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, মাটিয়া ধর্ষণ, দেগঙ্গা ধর্ষণের মতো অনেক মামলাতেই বিশেষ তদন্তকারী দলের সদস্য হিসাবে দময়ন্তীকে নিয়োগ করেছে কলকাতা হাই কোর্ট। এরই মধ্যে ফের তাঁকে বদলি করে দেওয়া হল।

২০১০-এ কলকাতা পুলিশের (Kolkata Police) যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পদে ছিলেন দময়ন্তী। সেসময় রোজভ্যালি-সহ বেশ কিছু চিট ফান্ড কেলেঙ্কারির তদন্ত করেন তিনি। রোজভ্যালি নিয়ে অভিযোগ জানিয়ে দময়ন্তী সরাসরি চিঠি লেখেন সেবিকে। সেই চিঠির ভিত্তিতেই রোজভ্যালির উপর নিষেধাজ্ঞা জারি করে সেবি। দার্জিলিঙের অশান্তির সময়ও পরিস্থিতি মোকাবিলায় পাঠানো হয় দময়ন্তীকে।

পরবর্তীকালে কলকাতার পুলিশ থেকে দময়ন্তীকে রাজ্য পুলিশে পাঠানো হয়। ২০১৯ সালে আবার কলকাতা পুলিশের শীর্ষস্তরে ফেরানো হয় তাঁকে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (২) পদে আনা হয় এই দুঁদে আইপিএস অফিসারকে। সম্প্রতি আদালতের নির্দেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার গিয়েছে দময়ন্তীর কাছে। কিন্তু এর মধ্যেই ফের বদলি করে দেওয়া হল দময়ন্তীকে। এই তদন্তগুলিতে তিনি থাকবেন কি না তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- আসছে ‘বিপর্যয়’, টানা বৃষ্টির সতর্কতা জারি মৌসম ভবনের

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...