Wednesday, June 17, 2026

আসছে ‘বিপর্যয়’, টানা বৃষ্টির সতর্কতা জারি মৌসম ভবনের

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে ফণী, ইয়াস, আমফান তাণ্ডব চালিয়েছে ভারতের পূর্ব উপকূলে। একমাস আগেই ঘূর্ণিঝড় মোকা-র পরোক্ষ প্রভাব দেখেছে বাংলা। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড়ের চরম সতর্কবার্তা জারি করল মৌসম ভবন (IMD)। জানা গিয়েছে আরব সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘বিপর্যয়’। এটি এই মরসুমের আরব সাগরে তৈরি হওয়া কোনও প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর রূপ নিতে পারে। ইতিমধ্যেই আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে শুরু করে দিয়েছে বিপর্যয়।

মৌসম ভবন জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণেই কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারছে না। বর্ষা প্রবেশের জন্য যে ধরনের আবহাওয়া থাকা দরকার তা হতে দিচ্ছে না এই শক্তিশালী ঘূর্ণাবর্ত। সে কারণেই মৌসুমী বায়ুর কেরলে প্রবেশে দেরি হচ্ছে। বিপর্যয়ের কারণেই কেরলে বর্ষা আসতে আরও কিছুটা দেরি হবে বলেও আইএমডি জানিয়েছে। ঘূর্ণাবর্ত বিপর্যয় মোকার মতোই শক্তিশালী হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আবহাওয়াবিদরা চর্চা শুরু করেছেন। বিপর্যয় কোথায় ল্যান্ডফল করবে তা এখনও সুনিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। আইএমডি জানিয়েছে, তারা বিপর্যয়ের দিকে সতর্ক নজর রাখছে।

আরও পড়ুন- শিয়ালদহের বাজারে বি.ধ্বংসী আ.গুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...