Friday, April 3, 2026

রেল দু.র্ঘটনায় নি.হতদের দেহ শনাক্ত করতে উদ্যোগ! প.চন রুখতে বিশেষ ব্যবস্থা ওড়িশা সরকারের

Date:

Share post:

করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) ও যশবন্তপুর এক্সপ্রেসের (Yashwantpur Express) দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৩০০-র বেশি যাত্রীর। ভুবনেশ্বর এইমস (Bhubaneshwar AIIMS) ছাড়াও একাধিক হাসপাতালের মর্গে পড়ে রয়েছে অনেক দেহ। দুর্ঘটনার চার দিন পরও শেষ হয়নি দেহ শনাক্তকরণ প্রক্রিয়া। হাসপাতালে হাসপাতালে ঘুরছেন পরিজনেরা।

তবে এইমস হাসপাতালে দেহ খোঁজার জন্য সাহায্য করা হচ্ছে পরিজনদের। বাইরে রাখা হয়েছে ছবি, সেখান থেকে চাইলে খুঁজে নিতে পারবেন আত্মীয়রা। এছাড়া যাতে বেশিদিন সংরক্ষিত রাখা যায়, তার জন্য় এমব্লেমিং এক্সপার্ট আনা হয়েছে এইমসে। অ্যানাটমি (Anatomy) ও ফরেনসিক বিশেষজ্ঞদেরও (Forensic Experts) আনা হয়েছে। যেহেতু এত বেশি মৃতদেহ একসঙ্গে রাখার ব্যবস্থা কোনও হাসপাতালেই নেই, তাই পারাদ্বীপ বন্দর থেকে বিশেষ কন্টেনার আনা হয়েছে এইমসে। সেই সব কন্টেনারে দেহ একবছর ধরেও থাকতে পারে।

উল্লেখ্য, ওড়িশার বাহানাগাতে দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ থাকা ব্যক্তিদের সম্পর্কে পরিবার পরিজনকে খবর দিতে ভারতীয় রেল ওড়িশা সরকারের সাহায্যে ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দিন কয়েক আগেই বিনামূল্যে কলকাতা অবধি বিনামূল্যে বাস পরিষেবা চালু করেন নবীন পট্টনায়েক সরকার। পাশাপাশি ২৪ ঘণ্টা বিএমসি-এর ১৮০০৩৪৫০০৬১/১৯২৯ হেল্পলাইন নম্বরও চালু হয়।এছাড়া ভুবনেশ্বরে মিউনিসিপাল কমিশনারের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে জনগণকে গাড়িতে করে হাসপাতাল বা মর্গে পাঠানো হচ্ছে। জনগণের সুবিধার জন্য আধিকারিকদের নিয়োগ করা হয়েছে।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...