Saturday, April 4, 2026

দু.র্ঘটনা থেকে নজর ঘোরাতেই সিবিআই হা.না! তীব্র আ.ক্রমণ মুখ্যমন্ত্রীর, ক্ষতিগ্র.স্তদের সাহায্য

Date:

Share post:

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বাংলার মৃতদের পরিবার ও আহতদের সাহায্য প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Statium) সাহায্য প্রদানের মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বালেশ্বরে (Balasore) শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। আর সেই কারণে নজর ঘোরাতেই রাজ্যজুড়ে সিবিআই হচ্ছে- তোপ মমতার।

এদিন মুখ্যমন্ত্রী জানান, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত এই রাজ্যের ১০৩ জনের মৃত্যুর খবর মিলেছে। ৮৬টি দেহ শনাক্ত করা গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে ক্ষতিগ্রস্ত অনেকের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা।

কী কী সাহায্য দেওয়া হল-
• মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা
• গুরুতর আহতদের ১লক্ষ টাকা
• আহতদের ৫০ হাজার টাকা
• সামান্য আহতদের ২৫ হাজার টাকা
• মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোম গার্ডের চাকরি
• যাঁদের অঙ্গহানি ঘটেছে, তাঁদের পরিবারের একজন করে সদস্যকেও চাকরি দেওয়া হচ্ছে
• পরিযায়ী শ্রমিকদের এককালীন ১০ হাজার টাকা দেওয়া হবে
• পরের ৪ মাস ২০০০ টাকা করে আর্থিক সহায়তা, সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসও তাদের দেওয়া হবে
• মানসিকভাবে বিপর্যস্তদেরও একই সহায়তা দেওয়া হবে
• বালেশ্বরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের সহায়তা

এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বালেশ্বরের দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমি চাই সত্যটা প্রকাশ পাক। পুরসভায় CBI হানাও দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, পুরসভার তদন্ত করতে কোথায়, কোথায় যাচ্ছে সিবিআই! একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যারা এই দুর্ঘটনার পিছনে আছে তাদের চরম শাস্তি হোক।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...