Tuesday, June 23, 2026

চাকা গড়াতেই ফের বিপত্তি! সাঁতরাগাছিতে থমকে গেল করমণ্ডল এক্সপ্রেস

Date:

Share post:

ট্রেনের চাকা গড়াতে না গড়াতেই ফের থমকে গেল করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। জানা গিয়েছে, নতুন করে যাত্রা শুরুর দিনে এসিতে গোলযোগের (AC Problem) কারণে সাঁতরাগাছিতে থমকে যায় ট্রেন। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের (Baleshwar) বাহানাগা বাজার স্টেশন পেরোতেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। সেই আতঙ্কের রেশ এখনও টাটকা। এরপর ৫ দিন কেটে গেলেও সাধারণ মানুষের মনে আতঙ্ক কাটেনি। টানা কয়েকদিন করমণ্ডল এক্সপ্রেস বন্ধ থাকলেও বুধবার ফের শালিমার স্টেশন (Shalimar Station) থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। তারপরই এমন দুর্ঘটনায় ফের বড়সড় প্রশ্নের মুখে পড়ল রেল।

লাইন ঠিক করার পর বুধবার ফের করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে শালিমার স্টেশন থেকে। ৩টে ২০ মিনিটে এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও এদিন সামান্য দেরিতে ছাড়ে ট্রেনটি। ঘড়ির কাঁটায় ঠিক ৩টে ২৬ মিনিট নাগাদ শালিমার থেকে ছাড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। তবে যাত্রীদের অভিযোগ, এদিন ছাড়ার সময় ট্রেনে এসি চালানো ছিল না। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর তা চালু হয়। কিন্তু সাঁতরাগাছি পৌঁছেতেই ট্রেনের বি-৩ কোচের এসি বন্ধ হয়ে যায়। এর জেরে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেন। তারপর বিভ্রাট সারিয়ে ফের চলতে শুরু করে করমণ্ডল এক্সপ্রেস।

এদিকে শুক্রবার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় ৩০০ ছাড়িয়েছে। হাজারেরও বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি। দ্রুত চলছিল রেললাইন সারানোর কাজও। লাইন সারানোর প্রায় ২৪ ঘণ্টা পর পরীক্ষামূলকভাবে প্রথমে একটি মালগাড়ি চালানো হয় ওই লাইনে। বুধবার ফের সাঁতরাগাছি থেকে ছাড়ল করমণ্ডল এক্সপ্রেস।

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...