Thursday, May 14, 2026

আরামবাগে বিনামূল্যে কৃষিপণ্য নিয়ে খেয়া পারাপার: আশ্বাস অভিষেকের

Date:

Share post:

এখন থেকে আর আরামবাগ অঞ্চলে কৃষিপণ্য নিয়ে খেয়া পারাপারে কোনও টাকা নেওয়া যাবে না। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে (Snehashis Chakraborty) অবিলম্বে ব্যবস্থা নিতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার, আরামবাগের জনসভা থেকে অভিষেক জানান, “মঙ্গলবার আমি যখন আরামবাগে জনসংযোগে ছিলাম তখন বহু মানুষ আমাকে চিঠি দিয়েছেন। সেগুলি রাতে পড়ে জানতে পারি, দামোদর ও মুক্তেশ্বর নদীকে কেন্দ্র করে ৬২ । ৬৪টি খাল রয়েছে। এই খালগুলিতে প্রায় ৩৪টি ঘাট রয়েছে। এই ঘাট দিয়েই খেয়া পারাপার করতেই অতিরিক্ত টাকা তুলছে ভারপ্রাপ্ত এজেন্সি। এখন থেকে আর কৃষিপণ্য নিয়ে খেয়া পারাপার করার জন্য আর কোনও টাকা নেওয়া হবে না। এমনকী সাধারণ মানুষ পারাপার করতে গেলেও অনেক সময় বেশি টাকা নেওয়া হয়। বিশেষত বন্যার সময়। বৃষ্টির সময়। পরিবহনমন্ত্রীকে সাফ জানিয়ে দিয়েছি, এখন থেকে আর বেশি টাকা নিতে পারবে না এজেন্সি।“

অভিষেক জানান, সাধারণ মানুষের পারাপারের জন্য ১ টাকা এবং মোটরবাইক নিয়ে পারাপারের জন্য ৫ টাকা নেওয়া যাবে। এর বাইরে বেশি টাকা নিলে এজেন্সির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। “যত দ্রুত সম্ভব এই কার্যকর করার ব্যবস্থ করতে বলেছি পরিবহনমন্ত্রীকে।“

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আরামবাগ কৃষি প্রধান অঞ্চল। কৃষকদের অসুবিধা, সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কোনও পদক্ষেপ করা যাবে না। বুধবার, আরামবাগের জনসভা ছাড়াও ধনিয়াখালিতে আরও একটি জনসভা, সপ্তগ্রামে রোড-শো করে শেষে বলাগড়ে অধিবেশনে যোগ দেওয়ার কথা অভিষেকের।

আরও পড়ুন- হাত ছেড়ে রবিবারই নতুন দল ঘোষণা করতে পারেন মরুরাজ্যের পাইলট

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...