Saturday, April 4, 2026

স্বর্গেই বাস বলি ঊর্বশীর, ১৯০ কোটির বাংলো যেন ইন্দ্রপুরী!

Date:

Share post:

দেবরাজ ইন্দ্রের প্রিয় ঊর্বশীর কথা সকলেই জানেন। তাঁর যেমন রূপ তেমনই নৃত্য পারদর্শিতা। ইন্দ্রলোকে তাঁর জন্য ছিল বিশেষ ব্যবস্থা। বাস্তবের ঊর্বশীর (Urvashi Rautela) ক্ষেত্রেও বোধহয় এই কথাটি বেশ প্রযোজ্য। বলিউডের আইটেম গার্ল ঊর্বশী রাউটেলা (Bollywood Item Girl Urvashi Rautela) মানেই ঝকঝকে স্ক্রিন প্রেজেন্সে মোহময়ী শরীরী আবেদন আর দারুণ কিছু ড্যান্স স্টেপ। যদিও এনাকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি সেই তালিকায় জুড়েছে তাঁর ১৯০ কোটি টাকার বাংলো। দাম শুনে চোখ কপালে উঠেছে বড় বড় সুপারস্টারের।

ঊর্বশীর (Urvashi Rautela) ব্যক্তিগত জীবন সবসময় চর্চায় থাকে। বেশ কিছু বছর ধরেই ক্রিকেটার ঋষভ পন্থ (Risabh Panth) ও ঊর্বশী রাউটেলার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। দুজনে প্রকাশ্যে এই নিয়ে কথা না বললেও বলি অন্দরে এবং ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল বলেছিল, দুই তারকা একে অন্যকে মন দিয়েছেন। ঘটনা না রটনা সেটা বোঝার আগেই চিত্রনাট্যে বড় পরিবর্তন – ব্রেকআপ স্টোরি।তাঁরা নিজেদের নিয়ে উল্টো সুরে কথা বলছেন দেখে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত মিলেছিল। তবে গল্পে নয়া টুইস্ট আনল, ২০২২ সালের শেষের দিকে ঋষভের অ্যাক্সিডেন্ট। পাপারাজ্জিরা ঋষভকে নিয়ে ঊর্বশীকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে না গিয়ে জানিয়েছিলেন, পন্থের জন্য তিনিও প্রার্থনা করছেন। তাহলে কি সম্পর্ক জোড়া লেগেছে? ১৯০ কোটির বাংলো কেনার পর অভিনেত্রীকে নিয়ে এভাবেই কটাক্ষ নেটবাসীর।

সম্প্রতি আইকন যশ চোপড়ার বাড়ির কাছেই একটি প্রাসাদ কিনেছেন নায়িকা। প্রথমে লোখন্ডওয়ালায় বাড়ি কিনতে চাইলেও পরে মত বদলে জুহুতে তিনি খুঁজে নেন নিজের সাধের বাড়ি। তবে সেটা যে ইন্দ্রপুরী তা বুঝতে বাকি নেই কারোর। শ্বেত শুভ্র সিঁড়ির তামাটে রেলিং একতলা থেকে চারতলা পর্যন্ত নজর কেড়েছে। বিশেষ ইন্টেরিয়র ডিজাইনার এনে বাড়ি সাজিয়েছেন ঊর্বশী। বাড়িতে সাজানো বাগান, চোখ ধাঁধানো কারুকার্য আনাচে কানাচে, বাংলোর মধ্যেই অত্যাধুনিক জিম সঙ্গে সুইমিং পুল। হাতে যাঁর সেরকম কাজ নেই, শেষ কবে সিনেমায় দেখা গেছে তা বলতে উইকিপিডিয়ারও সময় লাগবে, সেই তিনি ১৯০ কোটি টাকার বাড়ি মানে বাংলো কিনলেন কীভাবে? জল্পনা বাড়ছে প্রেমিকার কাছে এটাই কি পন্থের প্রেম নিবেদনের পন্থা, নাকি পিকচার আভি বাকি হ্যায়..

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...