Saturday, April 4, 2026

৫০ ঘণ্টার লড়াই ব্যর্থ, কুয়োয় পড়ে মৃত্যু আড়াই বছরের শিশু কন্যার

Date:

Share post:

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে(Rescue Oparetion) নেমে দীর্ঘ ৫০ ঘন্টার লড়াই চালানোর পরও বাঁচানো গেল না। কুয়োয় পড়ে মৃত্যু হল মধ্যপ্রদেশের(Madhyapradesh) আড়াই বছরের ছোট্ট শিশু কন্যার। মঙ্গলবার রাতে কুয়োয় পড়ে গিয়েছিল শিশুটি। তাঁকে উদ্ধার করতে ব্যবহার করা হয়েছিল রোবটও। কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নি।

জানা যাচ্ছে, মঙ্গলবার রাত ১টা নাগাদ ৩০০ ফুট গভীর কুয়োয় সে পড়ে যায়। তবে প্রাথমিক ভাবে ৪০ ফুচ গভীরতায় সে আটকে গিয়েছিল। এরপর মেয়েটিকে উদ্ধারে নামে উদ্ধারকারী দল ও সেনা। মেয়েটিকে বাঁচিয়ে রাখতে একটি পাইপের সাহায্যে সরবরাহ করা হয় অক্সিজেনও। কিন্তু বুধবার উদ্ধারকাজের জন্য নিয়ে আসা যন্ত্রের কম্পনে মেয়েটি নেমে যায় আরও নিচে। পৌঁছে যায় ১০০ ফুট গভীরতায়। এরপর বৃহস্পতিবার মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। যদিও উদ্ধারের পর অত্যন্ত আশঙ্কাজনক ছিল তার শারীরিক অবস্থা। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে এদিন মৃত্যু হয় শিশুটির।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...