Saturday, April 4, 2026

টলিউডে ফের ব্রেকআপ! একে অন্যকে আনফলো করলেন রেজওয়ান এবং দেবচন্দ্রিমা

Date:

Share post:

দূরত্ব বাড়ছে তাই কি যোগাযোগ নিভে যাচ্ছে? ‘সাঁঝের বাতি’র আলো প্রেমকে উজ্জ্বল করতে পারল না। উল্টে একে অন্যের থেকে দূরে সরছেন টেলিপাড়ার দুই তারকা। দেবচন্দ্রিমা সিংহ রায় এবং রেজওয়ান রব্বানি শেখ (Debachandrima Singh Roy and Rezwan Rabbani Sheikh) টালিগঞ্জের যথেষ্ট পরিচিত কাপল। অভিনেত্রী মিষ্টি সিংয়ের বিয়ের আসরেও তাঁদের পাশাপাশি দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু তারপর আচমকাই বদলে গেছে সম্পর্কের সমীকরণ। দেবচন্দ্রিমা (Debachandrima Singh Roy)আর রেজওয়ান (Rezwan Rabbani Sheikh) ওরফে সানি একে অন্যকে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মুছে ফেললেন। কেন? বাড়ছে গুঞ্জন।

রেজওয়ান আর দেবচন্দ্রিমা দু’জনেই আপাতত নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন। প্রকাশ্যে প্রেমের সম্পর্কে সিলমোহর দেননি কোনদিনই, বরাবরই ‘ভালো বন্ধু’ পরিচয় নিয়ে চলেছেন যুগলে। কিন্তু এবার সেই বন্ধুত্বে ছেদ পড়ল। অভিনেতা বলছেন, “সত্যিই ব্যাপারটা বুঝতে পারছি না। আমি এমনিতেও সোশ্যাল মিডিয়াতে তেমন সক্রিয় নই। প্রতি দিন নিয়ম করে ছবিও পোস্ট করি না। এই ফলো-আনফলো বিষয়টাই বুঝতে পারছি না।”

দেবচন্দ্রিমার তরফ থেকে এই বিষয়ে বিশেষ কিছু না জানা গেলেও, দুজনেই আপাতত বাংলা সিরিয়াল থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছেন। সানি জানিয়েছেন অনেকগুলো হিন্দি প্রজেক্ট সামনে রয়েছে, তবে এবার তিনি একটু বেছে বেছে কাজ করতে চান। দেবচন্দ্রিমার ব্রেকআপ হয়েছে বেশ কিছু সময় আগেই, তারপরে সানির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল বলে মনে করতো টলিপাড়া (Tollywood)। কিন্তু এই মুহূর্তে তাঁদের সম্পর্কের অবস্থানটা ঠিক কোথায় , সেটা কেউই খোসা করতে চাইলেন না। যদিও ছন্দের তাল যে কেটেছে সেটা বেশ স্পষ্ট।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...