Saturday, June 13, 2026

জাতীয় পতাকার অব.মাননা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বি.রুদ্ধে এফ.আইআর

Date:

Share post:

দেশের জাতীয় পতাকার (Indian National Flag) অবমাননার অভিযোগে এবার আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার (John Barla) পদত্যাগ দাবি করল তৃণমূল কংগ্রেস(TMC)। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করা হয়েছে। এনজেপি গুয়াহাটি রুটের বন্দেভারত এক্সপ্রেসের (Vandebharat Express) উদ্বোধনের দিন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার দেশের জাতীয় পতাকাকে হাত পাখার মত ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয়েছে এটা আমাদের দেশের কাছে যথেষ্ট অপমানজনক একটা ঘটনা। তাই অবিলম্বে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তৃণমূল।

আজ বৃহস্পতিবার তৃনমূল কংগ্রেসের নেতা, কর্মী, সমর্থকরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে আলিপুরদুয়ার থানার সঙ্গে কথা বলেন। এরপর রেলের নিউ আলিপুরদুয়ার GRP- তে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক এই অভিযোগ করেছেন। এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন,জাতীয় পতাকার অবমাননা রাষ্ট্রদ্রোহীতার সামিল। একজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তা করেছেন, তাই তাঁকে মন্ত্রীত্ব ও সাংসদ পদ থেকে বহিস্কারের দাবি করা হয়েছে।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...