Tuesday, June 16, 2026

আদিবাসীদের ডাকা বনধে সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষো*ভ! দুর্ভোগে নিত্যযাত্রীরা

Date:

Share post:

কদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকেই ফের শুরু আদিবাসীদের আন্দোলন। আদিবাসীদের স্বীকৃতিদানের ষড়যন্ত্রের প্রতিবাদে ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী ফোরাম। এর জেরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সকাল থেকেই বন্ধ বাস চলাচল । একাধিক করেও চলছে বিক্ষোভ। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যদিও বনধের জেরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

আরও পড়ুন:২০২৪-এ প্রধানমন্ত্রী বদল করতে হবে, তৃণমূল কর্মী -সমর্থকদের বার্তা কুণালের

কী কারণে বনধ?
মূলত কুড়মি, মাহাতদের তফশিলি উপজাতির হওয়ার জন্য সিআরআই রিপোর্ট ফিরে পাঠানোর দাবির বিরোধিতা করে এই বনধের ডাক দিয়েছে ২৬টি আদিবাসী সংগঠন।
বনধের জেরে সকাল থেকেই শুনসান বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড চত্বর। বনধ সফল করতে বালুরঘাট হিলি মোড়, থানা মোড় সহ জেলার বিভিন্ন এলাকায় পিকেটিং শুরু হয়েছে। বাঁকুড়া জেলাতেও হেভির মোড়, পুয়াবাগান মোড়, বাংলা জয়েন্ট মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথ অবরোধ শুরু করেছেন আদিবাসীরা। এর জেরে সকাল ৬ টা থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক, ৬০ এ জাতীয় সড়ক সহ জেলার প্রায় সমস্ত রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে।

অন্যদিকে,কাটোয়াতেও বন্ধ সফল করতে মরিয়া আগিবাসীরা। কাটোয়া শহরের প্রবেশ মুখেই জাজিগ্রামে আদিবাসী সংগঠন রাস্তা অবরোধ করে। সকাল ছ’টা থেকে সন্ধ্যে ছ’টা পর্যন্ত চলবে এই অবরোধ কর্মসূচি বলে জানিয়েছেন বনধ সমর্থকরা । এর প্রভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।ঘটনাস্থলে রয়েছে কাটোয়া থানার পুলিশ। বিভিন্ন যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।মেদিনীপুর শহরেও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন বাস। সাত সকালে মূল প্রভাব পড়েছে গণপরিবনে। রাস্তায় নামেনি কোনও বাস।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...