Tuesday, June 23, 2026

২০২৪-এ প্রধানমন্ত্রী বদল করতে হবে, তৃণমূল কর্মী -সমর্থকদের বার্তা কুণালের

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা উপলক্ষ্যে বরানগরে তাপস রায়ের উদ্যোগে সভা অনুষ্ঠিত হল। ছিলেন সৌগত রায়, ব্রাত্য বসু, মদন মিত্র, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য প্রমুখ।

বুধবারের সভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বালেশ্বরে তিন তিনটি ট্রেন একসঙ্গে দুর্ঘটনা। এত লোক মারা গেছেন। সবাই উদ্ধার কাজে ব্যস্ত, সবাই চাইছেন সেখানে পৌঁছতে। কিন্তু সবার পক্ষে তা সম্ভব নয়। বাংলার মুখ্যমন্ত্রী পরদিন ছুটে গিয়েছেন সবার প্রতিনিধি হয়ে। তদারকি করেছেন উদ্ধার কাজের, দেহ শনাক্তকরণের পর ফেরত পাঠানোর ব্যবস্থা করেছেন।
আসলে ট্রেন দুর্ঘটনা থেকে নজর ঘোরাতে হবে , অভিষেকের নবজোয়ার থেকে নজর ঘোরাতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিভাবকের মতো গিয়ে তদারকি করছেন সেদিক থেকে নজর ঘোরাত হবে । তাই হাল্লা চলল যুদ্ধে, তাড়াতাড়ি সিবিআই-ইডি পাঠিয়ে দাও। যাতে সারাদিন টিভিতে শুধু সিবিআই ।
এদিন কুণাল প্রশ্ন তোলেন, বাংলার মানুষ কিছু বোঝে না? বাংলার মানুষ জানে, তাদের ভরসার জায়গা একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পুরনো অডিও টেপ তিনি উপস্থিত সকলকে শোনান। যেখানে শুভেন্দু মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। অথচ এখন ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপির ছাতার তলায় গিয়ে জুতো পালিশের রাজনীতি করছে। ওরা বলছে লাইন দিন ২০০০ টাকার নোট বদল করতে। নোটবন্দি করেছে। আপনারা লাইন দেবেন প্রধানমন্ত্রী বদল করার জন্য। এতোটুকু মনোবল হারানোর কোনও কারণ নেই।
এদিন কটাক্ষ করে কুণাল, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার দিন প্রধানমন্ত্রী তিন তিনবার পোশাক বদলের কথা উল্লেখ করেন।
তার স্পষ্ট কথা, ২০২৪-এ দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দেবেন হাওয়াই চপ্পল পরা, বাংলা তাঁতের শাড়ি পরা বাংলার ঘরের মেয়ে। ইডি-সিবিআই আসুক, যা পারে ওরা করে নিক।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...