Tuesday, June 16, 2026

বালেশ্বরে ট্রেন দু*র্ঘটনায় কোনও অন্ত*র্ঘাত নেই, রয়েছে মানুষের ভুল; দাবি রেল কর্তার

Date:

Share post:

পাঁচদিন আগে ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। রেলের দাবি, এই দুর্ঘটনায় কোনও অন্তর্ঘাত নেই, রয়েছে মানুষের ভুল। এবং সেটি একেবারেই অনিচ্ছাকৃত ভুল। অতিরিক্ত কাজের চাপে থাকা রেলকর্মীদের জন্যই এমন ভুল হয়েছে।

তাদের বক্তব্য, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেই রুটে প্রায় ২-৩ মিনিট পর পর ট্রেন চলাচল করে। মাঝে মাঝে কাজের চাপে কিছু জিনিস বাদ পড়ে যায়। এর পিছনে পুরোটাই দুর্ঘটনা, ইচ্ছাকৃত ভাবে কেউ করেন না এমন। রেল আধিকারিকের আরও দাবি, এমন হতে পারে যে পয়েন্ট ঠিক মতো সেট করা হয়নি বা সিগন্যাল ঠিক ছিল না। কাজের চাপে রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল, এমমটাও হতে পারে।আরও দাবি, কখনও কখনও কর্মীরা এতটাই কাজের চাপে থাকেন যে তাঁদের ভুল হয়। আমাদের সবার ভুল হয়। এটা অবশ্যই অপরাধ কিন্তু একেবারেই ইচ্ছাকৃত নয়। আমি বলব না অন্তর্ঘাত, কিন্তু মানুষের তো কাজে ভুল হয় এবং তা একেবারেই অনিচ্ছাকৃত। সিস্টেম খুবই স্মার্ট ও সংবেদনশীল। এখানে অন্তর্ঘাত খুব ভারী শব্দ। অনেক সময় সিগন্যালও ফেল করতে পারে। কিন্তু সেক্ষেত্রে সিগন্যাল লাল থাকার কথা।’তদন্তে উঠে এসেছে , গত শুক্রবার ভুল লাইনে ঢুকে পড়েছিল আপ ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। এর জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাহানগা বাজার স্টেশন অতিক্রম করার পর লুপ লাইনে ঢুকে পড়েছিল চেন্নাইগামী এক্সপ্রেস ট্রেনটি।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...