Tuesday, June 23, 2026

Hooghly: স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে পরিষেবা দিয়ে নজির মা সারদা হাসপাতালের

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

রাজ্য সরকারের (Goernment of West bengal)তরফে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card) ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সরকার। আর সেই কার্ডে সবথেকে বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা পরিষেবা দিয়ে নজির গড়ল হুগলির কোন্নগরের (Konnagar, Hooghly) বেসরকারি হাসপাতাল মা সারদা হাসপাতাল (Maa Sarada Hospital)। বিরোধীরা যতই এই কার্ড নিয়ে কুৎসা করুক না কেন আসলে স্বাস্থ্যসাথী কার্ডের সুফল যে সাধারণ মানুষ পাচ্ছেন তা সকলের কাছেই স্পষ্ট। সরকারি হাসপাতালে তো চিকিৎসা মিলছেই কিন্তু অনেক বেসরকারি হাসপাতাল এই কার্ড নিচ্ছে না বলে অভিযোগ ওঠে। কিন্তু সবটাই যে ভুয়ো তা প্রমাণ করে দিয়েছে কোন্নগরের বেসরকারি হাসপাতাল মা সারদা হাসপাতাল।

হাসপাতালের প্রধান ডক্টর শোভন চট্টোপাধ্যায় (Dr. Shovan Chatterjee)বলেন মানুষের পরিষেবা দেওয়াই তাঁদের প্রধান কাজ। তিনি বলেন যেখানে সরকার মানবিকভাবে মানুষের সুবিধার জন্য এই প্রকল্প চালু করেছে সেখানে সকলের উচিৎ সরকারের কথা মেনে এই পরিষেবা দেওয়া। আর এই কাজটাই করে দেখিয়েছে মা সারদা হাসপাতাল। ইতিমধ্যে এই হাসপাতাল থেকে হুগলি জেলা ও তার পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়েছেন। হাসপাতালে রোগী ভর্তি হওয়ার পর থেকে সমস্ত রকমের টেস্ট বা সার্জারি,ওষুধ থেকে শুরু করে সমস্ত পরিষেবা মানুষ বিনামূল্যে পাচ্ছেন। এখনও এই হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এক ব্যক্তির চিকিৎসা চলছে বলে জানা যায়। ডক্টর শোভন চট্টোপাধ্যায় বলেন কে কী করছে সেটা জানা নেই, কিন্তু মা সারদা হাসপাতাল প্রথম থেকেই সরকারের নির্দেশ মতোই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে মানুষ যাতে চিকিৎসা পেতে পারেন সেই দিকে লক্ষ্য দিয়েছে। এই মুহূর্তে মা সারদা হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসাধীন গোপাল কৃষ্ণ দে বলেন তাঁর ডায়াবেটিসের সমস্যার কারণে পায়ে বড় রকমের ইনফেকশন হয়ে গেছিলো । তারপর তিনি এই হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন।

এক কথায় বলাই যায় যেখানে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ঠিক ভাবে পরিষেবা পাওয়া যায়না বলে অভিযোগ ওঠে বিভিন্ন জায়গায় সেখানে কোন্নগরের এই মা সারদা হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে এক নজির গড়েছে হুগলি জেলায়।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...