Tuesday, June 23, 2026

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ও সময় বৃদ্ধির দাবিতে হাইকোর্টে অধীর-শুভেন্দু

Date:

Share post:

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন(State Election Commission)। এর পরই জল্পনা শুরু হয়েছিল আদালতে যেতে পারে বিরোধীরা। জল্পনাকে সত্যি করে শুক্রবার কলকাতা হাইকোর্টের(Kolkata HighCourt) দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আদালতে অধীর চৌধুরীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এবং অনলাইনে মনোনয়ন জমার সুযোগ দেওয়া হোক। পাশাপাশি মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)।

এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পাশাপাশি মনোনয়নপত্র যাতে অনলাইনে পেশ করা যায়, সেই বন্দোবস্ত করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। পাশাপাশি BDO বা মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র পেশ করতে সমস্যা হলে সেটা যেন রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার সুযোগ মেলে, সেই আরজিও জানানো হয়েছে মামলায়। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে শুক্রবারই মামলা দায়েরের আবেদন করেছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। এই মামলায় শুনানিতে শুক্রবার আদালতের তরফে জানানো হয়, শান্তিপূর্ণ ভোট যাতে হয় সেদিকে গুরুত্ব দিতে হবে কমিশনকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। অধীরের পাশাপাশি এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মনোনয়ন জমার সময়সীমা যাতে বাড়ানো হয় সেই দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই একদফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন। চলবে ১৫ জুন পর্যন্ত। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশ থাকবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এতেই ক্ষোভ বিরোধীদের। বিরোধীদের অভিযোগ প্রায় ৭৪ হাজার আসনে মনোনয়ন জমার জন্য মাত্র ৬ দিন সময় দেওয়া হয়েছে। সময়সীমা বাড়ানো হোক ও এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হোক পঞ্চায়েত নির্বাচন। এপ্রসঙ্গে অবশ্য তৃণমূলের দাবি, ভোট হচ্ছে যথাসময়ই। আসলেই বিরোধীদের প্রার্থী নেই। সেকারণেই যত আপত্তি।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...