Monday, April 6, 2026

পড়ুয়াদের আ.তঙ্ক কাটাতে ভাঙা হল বাহনাগা হাইস্কুল, তৈরি হতে চলেছে মডেল স্কুল 

Date:

Share post:

বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বালেশ্বরের বাহনাগা হাইস্কুল। সেখানে নতুন করে স্কুলবাড়ি গড়ার কথা ভাবছে ওড়িশা সরকার। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

গ্রীষ্মের ছুটির পর এবার স্কুল খুললেও পড়ুয়াদের পাঠাতে চাইছেন না অভিভাবকরা। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস হয় এই স্কুলে। অভিশপ্ত রেলদুর্ঘটনার পর মৃতদেহের স্তূপ জড়ো করে স্কুলটিকে কার্যত মর্গে পরিণত করেছিল ওড়িশা প্রশাসন। মৃতদেহ সরিয়ে সব সাফসুতরো করা হলেও অজানা আতঙ্কে ভুগছে পড়ুয়ারা। সেইসঙ্গে যোগ হয়েছে নানাবিধ কুসংস্কার ও অলৌকিক ঘটনার প্রচার। এর ফলে অভিভাবকরাও স্কুলে ছাত্রদের পাঠাতে সাহস পাচ্ছেন না। করমণ্ডল এক্সপ্রেসের হতভাগ্য যাত্রীদের মৃতদেহ রাখা হয়েছিল রেল লাইনের পাশে বাহনাগা হাইস্কুলেই। বিকৃত হয়ে যাওয়া দেহগুলি বেশ কয়েকদিন ওই স্কুলেই পড়েছিল। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় দেহগুলিতে পচন ধরে। শেষপর্যন্ত সেগুলি সরিয়ে ক্লাসরুম পরিষ্কার করা হয়। কিন্তু তারপর এখনও প্রবল দুর্গন্ধ স্কুলের আনাচে-কানাচে।

এর পরেই স্কুলটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকেই স্কুল ভাঙার কাজ শুরু হয়। রাতেই স্কুলঘরের চালের অ্যাসবেস্টস খুলে নেওয়া হয়। শনিবার পুরো স্কুলবাড়িই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিভাবকদের প্রস্তাব মেনেই নতুন করে স্কুল ভবন তৈরি করা হবে। ওড়িশা সরকার ওই স্থানে একটি মডেল স্কুল তৈরির পরিকল্পনা নিয়েছে। বালেশ্বরের জেলাশাসক ওই স্কুলে গিয়েছিলেন। নিজে অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছেন। পড়ুয়াদের ভয় না দেখানোর বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও অভিভাবকরা রাজি হননি। এর পর স্কুলবাড়িটি ভেঙে নতুন করে তৈরি করার কথা ভাবে প্রশাসন। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় এই স্কুলটিতে। বর্তমানে সেখানকার পড়ুয়া সংখ্যা ৫৬৫ জন।

আরও পড়ুন- উত্তর পূর্ব ভারতে প্রথম, মেডিক্যালে চালু প্রবীনদের জে.রিয়াট্রিক মেডিসিন বিভাগ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...