Sunday, June 14, 2026

উত্তর পূর্ব ভারতে প্রথম, মেডিক্যালে চালু প্রবীনদের জে.রিয়াট্রিক মেডিসিন বিভাগ

Date:

Share post:

উত্তর পূর্ব ভারতে প্রথম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ। এই বিভাগে প্রবীণ নাগরিকদের বার্ধক্যজনিত সমস্ত রোগের চিকিৎসা হবে। বিশেষ এই বিভাগের দায়িত্বে রয়েছেন ডাঃ অরুণাংশু তালুকদার। শনিবার এই বিভাগের সূচনা হয়। পুরো বিভগ ঘুরে দেখেন রোগি কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়। ছিলেন অধ্যাপক ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস, উপঅধ্যক্ষ ডাঃ প্রফেসর অঞ্জন অধিকারী, ডিন ডাঃ প্রফেসর মানব নন্দী, বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অরুনাংশু তালুকদার। তিনি জানান, প্রবন নাগরিকেদের চিকিৎসার জন্য জেরিয়াট্রিক মেডিসিন বিভাগে থাকছে উন্নত পরিষেবা। আইসিসিইউ, এইচডিইউ(হাই ডিপেন্ডেন্সি ইউনিট) বিভাগ। এক কথায়, গুরুতর অসুস্থ রোগীদের জন্য নির্মিত অত্যাধুনিক বিশেষ ওয়ার্ড। মহিলা এবং পুরুষদের জন্য থাকছে মোট দশটি শয্যা। বিভাগীয় প্রধান বলেন, প্রবীন নাগরিকদের বিভন্ন শারীরিক অসুবিধা হয়। এক একটি রোগের জন্য তাঁদের এক এক চিকিৎসাকেন্দ্রে যেতে হয়। এক্ষেত্রে তাঁদের হয়রানি লাঘব করতেই এই অত্যাধুনিকে ব্যবস্থা, যেখানে প্রবীন নাগরিকেরা এক ছাদের নিচেই পাবেন সমস্ত রোগের সঠিক চিকিৎসা।

আরও পড়ুন- নাইট পার্টির আড়ালে রমরমিয়ে চলছিল মধু.চক্র! দুর্গাপুরের হোটেল থেকে আটক ৯

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...