Friday, June 26, 2026

ফুঁ.সছে সমুদ্র, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’!

Date:

Share post:

প্রবল শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়'(Biparjay)! মৌসম ভবন (IMD) জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিম গোয়া থেকে প্রায় ৬৯০ কিলোমিটার এবং মুম্বইয়ের (Mumbai) পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম মুম্বই থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দূরে ‘বিপর্যয়’ অবস্থান করছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড় (Cyclone) আছড়ে পড়ার আগেই এর প্রভাবে গুজরাটের (Gujrat) উপকূল অংশে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা গেছে।

IMD জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১৪৫-১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়ার আশঙ্কা ‘বিপর্যয়’-এর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গুজরাটের মৎস্যজীবীদের আগামী ১৪ জুন পর্যন্ত আরব সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। মূলত উত্তর কেরল, কর্নাটক, গোয়া উপকূলে মূলত তাণ্ডব চালাবে এই সাইক্লোন বলেই অনুমান হাওয়া অফিসের। পাকিস্তানের করাচিতেও ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে সতর্কতা মূলক পদক্ষেপ করছে প্রশাসন।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...