Wednesday, June 24, 2026

দুরন্ত প্রত্যাবর্তন, রাহানের প্রশংসায় মহারাজ

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ১২৩ রান। ২৯৬ রানে এগিয়ে প‍্যাট কামিন্সের দল। অপর দিকে প্রথম ইনিংসে ভারত করল ২৯৬ রান। টিম ইন্ডিয়ার হয়ে লড়াই অজিঙ্কে রাহানে এবং শার্দুল ঠাকুরের। ৮৯ রান রাহানে। রাহানে ব‍্যাটে ভর করেই রান সংখ্যা বাড়ে টিম ইন্ডিয়ার। দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরে দুরন্ত পারফরম্যান্স। আর এই পারফরম্যান্সেই মন কেড়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাহানের ব‍্যাটিং-এর প্রশংসায় মাতেন তিনি।

রাহানের প্রশংসা করে মহারাজ বলেন,”অজিঙ্কে রাহানে১৮ মাস ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। ভারতীয় ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ফিরে আসা এবং ভালো করা সহজ নয়। অতীতে অনেক প্রত্যাবর্তন হয়েছে কিন্তু এত দীর্ঘ সময়ের পরে এমন প্রত্যাবর্তন কখনও হয়নি। রাহানে দুর্দান্তভাবে ফিরে এসেছে। অন্য প্রান্তে উইকেট পতন সত্ত্বেও ও কঠিন লড়াই করেছেন। রাহানে এখন পর্যন্ত যা করেছেন তাতে ও খুব গর্বিত হবেন।”

রাহানের পাশাপাশি শার্দুল ঠাকুরেরও প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “রাহানেকে অনেক কৃতিত্ব, ও দুর্দান্ত এবং শার্দুল ঠাকুরও ভালো করেছেন। ভারতের হয়ে ভালো ব্যাটিং করেছেন। এটা ভারতের জন্য ভালো লড়াই।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...