Wednesday, June 17, 2026

মনোনয়নে অশা*ন্তি, বো*মা-অ*স্ত্র উদ্ধারে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ কমিশনের!

Date:

Share post:

পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শুরু থেকেই জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর। তারই মাঝে মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিতে নিহত এক কংগ্রেস কর্মী। ডোমকলেও মনোনয়ন পর্ব ঘিরে উত্তেজনার খবর। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল রাজ্য নির্বাচন কমিশন।

ডোমকল, খড়গ্ৰাম সহ বিভিন্ন জায়গার অশান্তির কারণ জানতে চাইল কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কেন জায়গায় জায়গায় অশান্তি?

একই সঙ্গে রাজ্যজুড়ে বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারেও জেলাশাসকদের কড়া নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যদিও কোন কোন জেলা স্পর্শকাতর, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

 

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...