Thursday, June 25, 2026

খুচরো বাজারে ওষুধের দাম ঠিক করল NPPA!

Date:

Share post:

মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে জরুরি ক্ষেত্রে ব্যবহৃত ওষুধের দাম এবার নির্ধারণ করে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি (National Pharmaceutical Pricing Authority)। এই তালিকায় একদিকে যেমন ক্লোরথালিডন, সিলনিডিপিন ট্যাবলেট রয়েছে তেমনই ব্লাড প্রেসার, ডায়াবেটিসের মতো রোগের ওষুধের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। শুক্রবার একটি বিবৃতিতে NPPA-এর তরফে জানানো হয় যে আগে যে তালিকা ছিল তার সঙ্গে আরও ২৩টি অতিরিক্ত ওষুধের খুচরো মূল্যও নির্ধারণ করবে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি।

NPPA জানিয়েছে গ্লিক্লাজাইড ইআর এবং মেটফর্মিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটের একটি ট্যাবলেটের সর্বোচ্চ দাম ১০টাকা ৩ পয়সা রাখা হয়েছে। আবার পেনকিলার ট্রিপসিন, ব্রোমেলেন, রুটোসাইড ট্রাইহাইড্রেট এবং ডিক্লোফেনাক সোডিয়াম ট্যাবলেটের খুচরো দাম ২০ টাকা ৫১ পয়সা নির্ধারণ করা হয়েছে। ক্লোরথালিডন, সিলনিডিপিন ট্যাবলেটের একটির দাম ১৩ টাকা ১৭ পয়সা। অর্থাৎ এর থেকে বেশি দাম নেওয়া যাবে না।

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...