Saturday, April 4, 2026

প্রার্থী খুঁজে না পেয়ে অভিনব নাটক বিজেপির! কাকদ্বীপে পোস্টার ঘিরে চা.ঞ্চল্য

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ইতিমধ্যে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এবার রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তৃণমূলের (TMC) বিরুদ্ধে অপপ্রচার শুরু বিজেপির। পঞ্চায়েত ভোটে কোথাও কোনও প্রার্থী খুঁজে না পেয়ে বিজেপির নাটককে একেবারেই ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল। পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিতে পারবে না বিজেপি (BJP)। এমনই হুমকি পোস্টার (Poster) ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip)।

বৃহস্পতিবার রাতে কাকদ্বীপ তিন নম্বর মণ্ডল এলাকার নেতাজি অঞ্চলের বিভিন্ন জায়গায় একটি হুমকি চিঠির আকারে সাঁটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তবে কে বা কারা ওই পোস্টার সাঁটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওই পোস্টারে বিজেপির কাকদ্বীপ তিন নম্বর মণ্ডল সভাপতি মেঘনাদ দেবশর্মার নামে খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

বিজেপির অভিযোগ, ওই পোস্টারে লেখা রয়েছে তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক দল বিজেপির কোনও প্রার্থীকে নেতাজি অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো যাবে না। যদি কোনও প্রার্থীকে ভোটে দাঁড় করানো হয় তাকে গুলি করে মারা হবে। বাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। দেওয়া হবে গাঁজার কেসও। ওই পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, মণ্ডল সভাপতি মেঘনাদ দেবশর্মা কোনও গ্রামে গেলে তাঁকেও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। আসলে পঞ্চায়েত ভোটে কোথাও কোনও প্রার্থী খুঁজে না পেয়ে বিজেপি এমনই সব নাটক শুরু করছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...