Tuesday, June 23, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি এফসি। ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় পেপ গুয়ার্দিওয়ালার দল। ম‍্যান সিটির হয়ে একমাত্র গোলটি করেন রদ্রি। এই জয়ের ফলে ত্রিমুকুট জয়ের নজির গড়ল ম‍্যানসিটি।

২) বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল, চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান ভারতের। রোহিত শর্মাদের জয়ের জন‍্য দরকার ২৮০। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং অজিঙ্কে রাহানে। ৪৪ রানে অপরাজিত বিরাট। ২০ রানে অপরাজিত রাহানে।

৩) ১৮ রানে আউট হন শুভমন গিল। তবে এই উইকেট নিয়েই এবার বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সমর্থকদের দাবি, আউট ছিলেন না ভারতীয় দলের এই তরুণ ওপেনার। তবুও থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিয়ে দেন।

৪) এশিয়ান গেমসের আগে বড় সিদ্ধান্ত নিল আন্দোলনকারী কুস্তিগিররা। ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে তাঁরা কেউ এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন না। এমনটাই জানিয়ে দেওয়া হল আন্দোলনকারী কুস্তিগিরদের তরফ থেকে।

৫) দলবদলের বাজারে আসন্ন মরশুমের জন‍্য অবশেষে একে একে সই করা ফুটবলারদের নাম জানাতে শুরু করল ইস্টবেঙ্গল এফসি। আর শুরুতেই নন্দকুমারের সই করার কথা জানিয়ে দিল লাল-হলুদ ক্লাব। তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসছেন নন্দকুমার।

আরও পড়ুন:‘ব্রিজভূষণ-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে এশিয়ান গেমসে অংশগ্রহণ করব না’, বললেন সাক্ষীরা


 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...