Tuesday, February 24, 2026

ফ্ল্যাটের মালিককেও পরচা দেবে রাজ্যের ভূমি দফতর!

Date:

Share post:

শুধু বাড়ি নয় এখন ফ্ল্যাটে থাকা মানুষের সংখ্যা আগের থেকে অনেক বাড়ছে। শহর তো আছেই পাশাপাশি মফঃস্বলেও মাথা তুলে দাঁড়াচ্ছে বড় বড় ফ্ল্যাট। কিন্তু এতদিন পর্যন্ত কয়েক লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেও সম্পত্তির স্বীকৃতি মিলত না। এবার এই নিয়ে নয়া পদক্ষেপ রাজ্যের ভূমি ও ভূমিসংস্কার দফতরের (State land and land reform department)। এবার থেকে ফ্ল্যাটের মালিকেরাও রাজ্যের ভূমি দফতরের কাছ থেকে জমির পরচা (Land Document)পাবেন বলে জানানো হয়েছে। এর ফলে একদিকে যেমন ফ্ল্যাট মালিকদের খাজনা (Tax)মেটানোর পদ্ধতি আরও সরল হবে, অন্যদিকে সরকারের রাজস্ব (revenue) আদায় বাড়বে।

সরকারি কর্তারা মনে করছেন জমির পরচার মতো শক্তিশালী নথি হাতে থাকলে ফ্ল্যাটের মালিকানাও আরও সুরক্ষিত হবে। এখন কেবল নির্দিষ্ট জমি বা ভূখণ্ডেরই পরচা হয়। এই নথি থাকার অর্থ হল, জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারি রেকর্ডে জমা থাকবে। পরচায় জমির চরিত্র থেকে শুরু করে মাপ, ধরণ সবই উল্লেখ করা থাকে। তাই সরকারিভাবে পরচা হল আসল ল্যান্ড রেকর্ড। কৃষিজমি ছাড়া প্রতিটি জমির মালিককে পরচা অনুযায়ী ফি-বছর সরকারের ঘরে খাজনা জমা করতে হয় । এবার একই নিয়ম চালু হতে চলেছে ফ্ল্যাট মালিকদের জন্যও। রাজ্য সরকার প্রতিটি ফ্ল্যাটের জন্য পৃথক পরচা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই পরচার ভিত্তিতে ফ্ল্যাট মালিকরা ব্যক্তিগতভাবেই খাজনা মেটাতে পারবেন। ফ্ল্যাটের আকার অনুযায়ী খাজনা নির্ধারিত হবে।

 

spot_img

Related articles

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন...

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...

ভোটার তালিকা সংশোধনে বড় স্বস্তি! সুপ্রিম কোর্টে মান্যতা রাজ্যের যুক্তিতে

এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা দীর্ঘ টানাপড়েনে অবশেষে ইতি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মঙ্গলবারের...

প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের...