Friday, April 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ‘হু.মকি’ ফোন, গ্রে.ফতার ২

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক পরিচয় দিয়ে ‘প্রতারণার চেষ্টা’! ‘হুমকি’ ফোন খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে। টেন্ডার বাবদ প্রায় ৫ কোটি ৮৮ লক্ষ টাকা চেয়ে প্রথমে ইমেল ও পরে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ। যদিও একাজ করে রেহাই পাননি অভিযুক্তরা। ২ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বিভাস সরকার (৫২) ও বিশ্বনাথ সরকার (৪৯)।

অভিষেকের ব‌্যক্তিগত সচিব রয়েছেন। তিনি সুপরিচিত। তাঁকে সকলেই চেনেন। তবে হরিদেবপুরের বাসিন্দা বিভাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ব‌্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়ে পূর্ব রেলওয়ের জিএমকে ফোন করে ৫ কোটি ৮৭ লক্ষ ৮২ হাজার ২০৩ টাকা মূল্যের দরপত্র পাস করাতে ফোন করে হুমকি দেন। প্রায় ৬ কোটি মূল্যের ওই দরপত্র পাস না করালে ফল ভাল হবে না বলে ফোনে হুমকিও দেন। হুমকি ফোন পাওয়ার পরই পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। শুক্রবার কলকাতার হরিদেবপুর থেকে গ্রেফতার হন বিভাস সরকার। যদিও গ্রেফতারির পর জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে নেন তিনি। অভিযুক্তর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। আপাতত ১৯ জুন অবধি পুলিশের হেফাজতেই থাকবেন বিভাস। অন্যদিকে হুমকি ফোনের অভিযোগে পুরুলিয়ার সাঁওতালডিহির বাসিন্দা বিশ্বনাথ সরকারকে শনিবার রাত ৯টা নাগাদ গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল, ধাক্কা বিদ্যুতের খুঁটিতে

 

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...