Wednesday, April 8, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। ফাইনালে তিনি হারালেন তরুণ ক্যাসপার রুডকে। ম‍্যাচের ফলাফল ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫। আর এই জয়ের ফলে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়ে ফেললেন জোকার।

২) আজ ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ভানুয়াতু। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২-০ হারিয়েছে সুনীল ছেত্রীরা। সোমবার ভানুয়াতুকে হারিয়ে ফাইনালে উঠতে মরিয়া ইগর স্টিমাচের দল।

৩) বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব‍্যাটিং ব‍্যর্থতা, WTC ফাইনালে লজ্জার হার ভারতের। ফাইনালে অজিদের কাছে ২০৯ রানে হারল রোহিত শর্মারা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৩৪ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের সর্বোচ্চ রান বিরাট কোহলির। ৪৯ রান করেন তিনি।

৪) বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারে টিম ইন্ডিয়া। আর এই ম‍্যাচ হারের কারণ হিসাবে ভালো বল এবং রান না করতে পারার কথাই বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, আমরা ভাল ব্যাট এবং বল করতে পারিনি।

৫) কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে অভিযোগ মহিলা কুস্তিগিরদের বুকে, গায়ে, ইচ্ছাকৃতভাবে হাত দিতেন ব্রিজভূষণ। সেই অভিযোগের প্রমাণ হিসাবে অভিযোগকারীদের কাছে ছবি, ভিডিও, অডিও জমা দিতে বলল দিল্লি পুলিশ।

আরও পড়ুন:ফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, গড়ে ফেললেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির

 

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...