Friday, April 3, 2026

প্রাণ ফেরার আশায় বাংলাদেশে টানা সাতদিন মৃ*তদেহ আগলে পরিবার!

Date:

Share post:

এপার বাংলার রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার ওপার বাংলায়।শুধুমাত্র মৃতের দেহে প্রাণ ফিরে আসবে এই আশা নিয়ে টানা সাতদিন দেহ আগলে রাখল পরিবার।মৃতদেহ পচে গিয়ে দুর্গন্ধ বের হতে থাকে। অতিষ্ঠ হয়ে প্রতিবেশিরা পুলিশের দ্বারস্থ হন।

ঢাকার কাছে নরসিংদীর মনোহরদী পুরসভায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িটি থেকে কয়েক দিন ধরেই দুর্গন্ধ ভেসে আসছিল।ওই বাড়ির সদস্যরাও দরজা-জানালা বন্ধ রেখে অদ্ভূত আচরণ করছিলেন। তাই বাধ্য হয়ে তাঁরা জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেন। এরপর ওই বাড়ির গেটের তালা ও ঘরের দরজা ভেঙে এক মহিলার পচে-গলে বিকৃত হয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে। রবিবার মাঝরাত দেহ উদ্ধার করা হয়।

মৃত মহিলার নাম শামীমা সুলতানা ওরফে নাজমা (৫৫)। তিনি মনোহরদী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোক্তারউদ্দিন তালুকদারের (৬৮) স্ত্রী। ওই মহিলার দেহ আগলে বসেছিলেন তাঁর স্বামী, চার মেয়ে ও তিন নাতি। তাঁদের থানায় নিয়ে গিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই পরিবারের নাকি বিশ্বাস, মৃত মহিলা দেহে ফের প্রাণ সঞ্চার হবে।

মনোহরদী থানা সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে সোমবার ভোরে মারা যান শামীমা সুলতানা। এরপর থেকে মৃতদেহটি একটি তোশকে পেঁচিয়ে খাটের নিচে রেখে ঘরটিতে বাস করছিলেন পরিবারের সদস্যরা। এরমধ্যে দেহ পচে-গলে বিকৃত হয়ে গিয়েছে ও পোকা ধরেছে। এতেও ভ্রূক্ষেপ  ছিল না তাঁদের।মৃতদেহটিতে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।ময়নাতদন্তের জন্য দেহটি মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের জুনে এপার বাংলায় প্রকাশ্যে আসে রবিনসন স্ট্রিট কাণ্ড। পড়শিদের অভিযোগ পেয়ে একটি বাড়িতে গিয়ে পুলিশ দেখতে পায় যে দিদির কঙ্কালের সঙ্গে ভাবলেশহীনভাবে বাস করছিলেন পার্থ দে নামের এক ব্যক্তি। ঘটনায় সাড়া পড়ে গিয়েছিল শহর জুড়ে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...