Saturday, March 14, 2026

শান্তিতেই চলছে পঞ্চায়েতের মনোনয়ন জমা: শুভেন্দুদের অভিযোগ উড়িয়ে ‘সার্টিফিকেট’ লকেটের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব হচ্ছে শান্তিতেই। বঙ্গ বিজেপির বিভিন্ন অভিযোগ উড়িয়ে সাফ জানিয়ে দিলেন হুগলির (Hoogli) BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সোমবার, পোলবা দাদপুর, পান্ডুয়া, বলাগড়-সহ বেশকিছু জায়গায় ঘুরে দেখেন তিনি। দলীয় প্রার্থীদের মনোনয়ন জমাও করান। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখানে কোনও গোলমাল নেই। শান্তিতেই হচ্ছে মনোনয়ন জমার কাজ। এইভাবে চললে, সুষ্ঠুভাবেই পঞ্চায়েত ভোট হবে বলে আশা করা যায়।

সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার- পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের প্রথম থেকেই শাসকদলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। কিন্তু বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের সহযোগিতার ছবিই উঠে আসছে। আর মনোনয়ন জমা যে শান্তিতেই হচ্ছে সে কথা মুক্ত কণ্ঠে স্বীকার করলেন লকেট। এদিন পোলবা দাদপুর বিডিও অফিস থেকে বেরিয়ে লকেট অকপটে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত ও সুষ্ঠু রয়েছে। এভাবেই যদি থাকে তাহলে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট হবে বলে মত লকেটের।  বিডিও-র সঙ্গেও কথা বলেন বিজেপি সাংসদ। বলেন, প্রশাসন সতর্ক নজর রেখেছে। লকেট জানান, তাঁদের দলের প্রার্থীরা মনোনয়ন জমা করছেন। আরও অনেকে করবেন। প্রায় সমস্ত দল থেকেই সুষ্ঠু ভাবে নমিনেশন ফর্ম তোলা, জমা দেওয়ার কাজ করছে বলে জানান বিজেপি সাংসদ।

আরও পড়ুন- প্রাণ ফেরার আশায় বাংলাদেশে টানা সাতদিন মৃ*তদেহ আগলে পরিবার!

পঞ্চায়েত ভোট ঘোষণা আর মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন বিষয়ে অভিযোগ তোলে। তৃণমূল নেতৃত্ব দাবি করেন, পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে। সব দলের পক্ষ থেকেই নমিনেশন জমা করতে পারছে। এদিন শাসকদলের সেই কথাকেই মান্যতা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এক কথায় স্বীকার করে নিলেন হুগলিতে সুষ্ঠু ভাবেই মনোনয়নের সমস্ত প্রক্রিয়া চলছে।

 

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...