Saturday, April 4, 2026

ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ‘কোউইন’ অ্যাপ: অভিযোগ তৃণমূলের, মুখ খুলল কেন্দ্র

Date:

Share post:

করোনা কালে ভ্যাকসিন(Covid Vaccine) নেওয়ার সময় দেশবাসীকে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছিল ‘কোউইন’ অ্যাপে(CoWIN app)। সেই তথ্যই ফাঁস হয়ে যাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছিল তৃণমূল(TMC)। দাবি করা হয়েছিল, দেশবাসীর কোভিড টিকাকরণ সংক্রান্ত একাধিক তথ্যের জন্য ব্যবহার হয় কোউইন পোর্টাল। সেখানে ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর, জন্ম তারিখ, আধার নম্বর, প্যান নম্বর দিতে হত। সেই তথ্যই পাওয়া যাচ্ছে টেলিগ্রাম অ্যাপে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবিষয়েই এবার মুখ খুলল কেন্দ্রীয় সরকার(Central Govt)।

ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার দাবি করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় অন্যতম মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhle) টুইট করেছিলেন। যেখানে দাবি করা হয়, বড়সড় ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে মোদি সরকার। CoWIN অ্যাপের মাধ্যমে যাঁরা করোনা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের অজান্তেই ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এসেছে। বেশ কিছু হাই-প্রোফাইল নামও তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, এই ইউজারদের মোবাইল নম্বর, আধার কার্ডের নম্বর থেকে শুরু করে পাসপোর্টের নম্বর, ভোটার আইডির তথ্য এবং পরিবারের সদস্যদের পরিচয় প্রকাশ্যে চলে এসেছে। যা একেবারেই কাম্য নয়। সাকেতের পাশাপাশি একই অভিযোগে সরব হন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে কংগ্রেসের কার্তি চিদম্বরমও।

এই খবর চাউর হতেই নড়েচড়ে বসে কেন্দ্র সরকার। সরকারের তরফে বলা হয়, টেলিগ্রামে যে তথ্যের কথা বলা হচ্ছে তা পুরনো। গ্রাহকদের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। কারওর ব্যক্তিগত তথ্য বাইরে আসছে না। কোউইন অ্যাপের থেকে তথ্য বাইরে আসছে বলে যে খবর রটেছে তা ভুয়ো। দেশবাসীকে নিশ্চিন্ত হতে বলেছে সরকার। তারা আরও জানিয়েছে, এই নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, ২০২০ সালের গোড়াতেই ভারত তথা বিশ্বের নানা প্রান্তে আছড়ে পড়েছিল করোনা সংক্রমণ। এরপর কেন্দ্রীয় সরকার যখন করোনা রোধে বিনামূল্যে ভ্যাকসিন চালু করেন সেই সময় ভ্যাকসিন গ্রাহকদের ‘কোউইন’ অ্যাপে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। কোভিড পর্বে ভ্যাকসিন নিয়ে কেন্দ্র সরকার ‘কোউইন’ অ্যাপের জোরদার প্রচার শুরু করেছিল। মোদির ছবি দেওয়া এই অ্যাপের বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল সর্বত্র। সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা যে নিশ্চিতভাবেই উদ্বেগের তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...