Saturday, April 4, 2026

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র নেতৃত্বে সায়ন্তিকার গাড়িতে হামলা

Date:

Share post:

পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই শুরু গেরুয়া সন্ত্রাস। এবার অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাঁকুড়ার জয়পুরে সায়ন্তিকার গাড়ির উপর হামলা চলে। এই হামলায় সরাসরি নেতৃত্ব দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং কোতুলপুর বিধায়ক দিবাকর ঘরামি।

আজ সোমবার, জয়পুরের বাঘজোলে সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের বিধায়কের নেতৃত্বে অবরোধ চলছিল
প্রায় ২ ঘণ্টা ধরে। বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক কর্মসূচি সেরে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছিলেন।

অভিযোগ, অবরোধস্থলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। পাইলট কার লক্ষ্য করে ছোড়া হয় ইট। অল্পের জন্য রক্ষা পান সায়ন্তিকা।
পুলিশি তৎপরতায় ওই এলাকা থেকে বেরিয়ে আসেন সায়ন্তিকা। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...