Wednesday, June 24, 2026

‘বিপর্যয়ের’ ল্যান্ডফলের আগেই জুহুর বিচে স্নান করতে নেমে তলিয়ে গেল ৬ জন! নিখোঁজ ৪

Date:

Share post:

আরব সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।মৌসম ভবন তরফে খবর, এই মুহূর্তে ‘বিপর্যয়’ উত্তর-পূর্ব আরব সাগরে পোরবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সংলগ্ন গুজরাটের উপকূলে আছড়ে পড়ার কথা ‘বিপর্যয়ের’। ‘বিপর্যয়ের’ জেরে মঙ্গলবার সকাল থেকে মুম্বই সংলগ্ন আরব সাগরে প্রবল জলোচ্ছ্বাস। যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি। ইতিমধ্যেই মুম্বই ও গুজরাটের উপকূলবর্তী এলাকায় সমুদ্রে না নামার নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই জুহুর সমুদ্রসৈকতে স্নানে নেমে তলিয়ে গেল ছ’জন।তাঁদের মধ্যে দুজন উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের খোঁজ চলছে।

আরও পড়ুন:ফিরছে ‘দুষ্টু ছেলে’,গরম স্রোতের প্রভাবে ভারতে খরা পরিস্থিতি তৈরির সম্ভাবনা!


ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যেই মুম্বই ও গুজরাটের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই এই নিয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।মৌসম ভবন সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে আপাতত কমলা সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমদাবাদ, ভাবনগর, রাজকোট, গান্ধীধামে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। ঝড়ের গতিবিধির দিকে নজর রেখেছে মৌসম ভবন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...