Friday, April 3, 2026

তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান ইডির

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সিকে(Central Egency) ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে বিজেপি সরকারের প্রতিহিংসা মুলক পদক্ষেপে কোনও বিরাম নেই। এবার সেই ছবি ধরা পড়ল তামিলনাড়ুতে(Tamilnadu)। আর্থিক তছরুপের অভিযোগে তামিলনাড়ুর বিদ্যুৎ দফতরের মন্ত্রী ভি সেন্থিল বালাজির(V Senthil Balaji) বাড়িতে তল্লাশি অভিযান চালালো ইডি(ED)। জানা গিয়েছে, গত মাসে মন্ত্রীর আত্মীয়দের বাড়িতে অভিযান চালানোর পর এবার খোদ মন্ত্রীর বাড়িতে অভিযান চালালো কেন্দ্রীয় সংস্থা।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও কুরুরে মন্ত্রী বালাজির বাড়ি ও অন্যান্য ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এক চাকরি দুর্নীতি মামলায় গতমাসেই বালাজির বিরুদ্ধে ইডি ও পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তার প্রেক্ষিতেই এদিন ওই মন্ত্রীর বাড়ি তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। উল্লেখ্য, গত ২৬ মে আয়কর বিভাগের তরফে বালাজি ঘনিষ্ঠদের অন্তত ৪০ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এরপর এবার খোদ মন্ত্রীর বাড়িতে অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...