Monday, April 6, 2026

বিরোধীদের অ.ভিযোগ উড়িয়ে হুগলির মনোনয়ন পর্ব নিয়ে সন্তুষ্ট বিজেপি সাংসদ লকেট

Date:

Share post:

সোমবারের পরে মঙ্গলবারও পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে সন্তোষপ্রকাশ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। হুগলি জেলায় শান্তিপূর্ণ ভাবেই চলছে মনোনয়ন (Nomination) পর্ব। কিছুক্ষেত্রে বিরোধীরা অভিযোগ করলেও হুগলি জেলায় দেখা যাচ্ছে শান্তিতেই নির্বিঘ্নে নমিনেশন ফর্ম তোলা ও জমা দেওয়ার কাজ চলছে। সমস্ত দিকে সজাগ দৃষ্টি রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ-প্রশাসন। এদিন হুগলির সমস্ত বিডিও অফিসেই মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজ হয়। আর সেই দিক থেকে দেখতে গেলে এই বিষয়ে শাসকদলের থেকে এগিয়ে বিরোধীরা। বিরোধীদলের প্রার্থীরা বিডিও অফিসে গিয়ে শান্তিতেই মনোনয়ন জমা করছেন।

এদিন লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থীদের নিয়ে সিঙ্গুর, ধনেখালি, চুঁচুড়া মগরা বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা করান। কোনো জায়গায় অশান্তির সৃষ্টি হয়নি। সোমবারই বিজেপি সাংসদ জানিয়েছিলেন, যে শান্তিতেই চলছে মনোনয়ন পর্ব। তৃণমূল নেতৃত্ব যে দাবি প্রথম থেকেই করে আসছে যে জেলায় কোথাও কোনো অশান্তি নেই সেই দাবিতেই কার্যত সিলমোহর দিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট। আর এদিনও শান্তিতেই বিরোধীরা মনোনয়ন জমা করে।

আরও পড়ুন- বেঙ্গালুরুতে মাকে খু.ন বাংলার যুবতীর!

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...