Monday, April 6, 2026

দ্বিতীয় বরকে রাখি পরিয়ে, প্রথম জনের সঙ্গে পালাল তরুণী!

Date:

Share post:

প্রেম ভালবাসা ব্যাপারটা এমনই যে সেখানে জোর কোনভাবেই চলে না। তাই নিজের প্রেমকে জলাঞ্জলি দিয়ে বাবার পছন্দ করা পাত্রকে কিছুতেই বর হিসেবে মানতে পারলেন না তরুণী। অতএব পালিয়ে নিজের সহপাঠীকে বিয়ে করেন তিনি। তবে বাবা এই সিদ্ধান্তে সায় দেননি, শুধু তাই নয় তিনি আবার মেয়েকে ফিরিয়ে এনে বাড়িতে জোর করে আটকে রাখেন বলে জানা যায়। এরপর নিজে পাত্র ঠিক করে বিয়ে দেন। সেই বরকেই রাখি পরিয়ে ধাঁ রাজস্থানের তরুণী (Rajasthan Lady)।

পুলিশ বলছে ওই তরুণী স্কুলজীবনেই প্রেমে পড়েছিলেন। তাঁরই এক সহপাঠীর সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠার পর, কলেজ শেষে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বাবা এই সম্পর্ক মেনে নেননি। জোর করে মেয়েকে আটকে রাখার অভিযোগও ওঠে বাবার বিরুদ্ধে। প্রথম স্বামীর সঙ্গে যোগাযোগেও ছিল নিষেধাজ্ঞা। যদিও মেয়ে মনে মনে ফন্দি আঁটতে থাকেন। এরপর বাবার ঠিক করা পাত্রকে বিয়ে করে তাঁকে রাখি পরিয়ে প্রথম স্বামীর সঙ্গেই পালিয়ে গেলেন তিনি।

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...