Monday, April 6, 2026

পঞ্চায়েতের আগে নতুন মামলার আশ*ঙ্কায় হাইকোর্টে সৌমেন্দু

Date:

Share post:

পঞ্চায়েতের আগে নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় আদালতে সৌমেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ১২ টি এফআইআর রয়েছে।তিনি অভিযোগ করেছেন যে তাকে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে।এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের তরফে তাঁকে বেশ কয়েকটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।কিন্তু আশঙ্কা, সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হতে পারে।

সৌমেন্দুর আশঙ্কা, “এমন কোনও অভিযোগ আনা হতেই পারে। যার কোনও খবরও আগে থেকে পাবই না।” এই অবস্থায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন সৌমেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহের বুধবার মামলার শুনানি।

কাঁথি প্রভাত কুমার কলেজের ভবন নির্মাণ নিয়ে ইতিমধ্যেই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি মামলা চলছে।পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে ফের দুর্নীতির অভিযোগের তথ্য জোগাড়ের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুলিশ বা তদন্তকারী কোন সংস্থার কাছে সেই তথ্য জানানোর কথাও নির্দেশে বলা থাকে।

পাশাপাশি আরও একটি দুর্নীতি মামলা রয়েছে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। রাঙামাটি শ্মশানের জমি থেকে পথবাতি, একাধিক দুর্নীতির মামলায় সৌমেন্দুকে একাধিকবার তলব করা হয় কাঁথি থানায়। সেক্ষেত্রে অবশ্য হাইকোর্ট রক্ষাকবচ পেলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছিল।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...