Monday, March 16, 2026

রাজ্যপালের নিয়োগ করা ১৪ উপাচার্যের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ উচ্চ শিক্ষা দফতরের

Date:

Share post:

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না-করে রাজ্যপাল যাঁদের নিয়োগ করেছিলেন, সেই সকল অস্থায়ী উপাচার্যের বেতন ও ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ওই সব অস্থায়ী উপাচার্যের নিয়োগ বেআইনি। তাই তাঁদের আর বেতন ও ভাতা দেওয়া হবে না।

প্রসঙ্গত, দু’দফায় মোট ১৪ জন অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁদের সকলের উপরেই এই আঘাত আসতে চলেছে৷শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করে রাজ্যপাল যাঁদের অস্থায়ী উপাচার্য পদে নিযুক্ত করেছেন, তাঁরা রাজ্য সরকারের স্বীকৃতি পাবেন না। সেই সময় ‘বেআইনি ভাবে’ নিযুক্ত উপাচার্যদের পদ প্রত্যাখ্যান করার অনুরোধও জানানো হয়৷ এক জন ছাড়া সকলেই অস্থায়ী উপাচার্যের পদে যোগ দিয়েছিলেন। এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ তার পরেই এ দিন উচ্চশিক্ষা দফতরের নির্দেশ পৌঁছয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে।

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়াই প্রথম দফায় তিনটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে একই পদ্ধতিতে আরও ১১ জনকে নিয়োগ করেন। উচ্চশিক্ষা দফতর থেকে বিশ্ববিদ্যালয়গুলির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এ ভাবে সরাসরি উপাচার্য নিয়োগের কোনও এক্তিয়ার নেই রাজ্যপালের। ফলে ওই নিয়োগ  বেআইনি৷

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...