Wednesday, June 24, 2026

শিয়রে বি*পর্যয়! লক্ষ্মীবারেই ল্যান্ডফল

Date:

Share post:

আরব সাগরের বুকে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। বাংলাদেশের নাম দেওয়া ‘বিপর্যয়’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে ভারতের উপকূলবর্তী এলাকায়। বৃহস্পতিবারের মধ্যে তা গুজরাটের পশ্চিম উপকূল এবং তার পার্শ্ববর্তী উপকূলবর্তী রাজ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে গুজরাটের কচ্ছ এবং সৌরাষ্ট্রে।

আরও পড়ুন:Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

মৌসম ভবনের তরফে জানান হয়েছে, জখৌ বন্দরের উপর দিয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়।গুজরাটের পাশাপাশি রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র, গোয়া এবং লক্ষদ্বীপে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, বিপর্যয়ের প্রভাবে ইতিমধ্যেই ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। উপকূলবর্তী সমস্ত বন্দরও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমদাবাদ, ভাবনগর, রাজকোট, গান্ধীধামে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...